শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে কাজী মোজাম্মেল হকের মৃত্যুতে স্মরণ সভা ও মিলাদ মাহফিল

মনিরুল ইসলাম মনির: প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩, ৯:১৯ পিএম
মতলব উত্তরে কাজী মোজাম্মেল হকের মৃত্যুতে স্মরণ সভা ও মিলাদ মাহফিল

মনিরুল ইসলাম মনির: ঢাকাস্থ মতলব প্রোগ্রেসিভ ফোরামের কোষাধ্যক্ষ কাজী মোজাম্মেল হকের মৃত্যুতে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ মে শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে মসজিদ প্রাঙ্গণে স্মরণ সভা ও মিলাদ মাহফিলে ঢাকাস্থ মতলব প্রোগ্রেসিভ ফোরামের সভাপতি আলহাজ্ব একেএম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, সাবেক মতলব উপজেলা চেয়ারম্যান অ্যাড. ফজলুল হক সরকার হান্নান।

বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠনের উপদেষ্টা এসএম জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকাস্থ মতলব প্রোগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, বিশিষ্ট সমাজ সেবক ওবায়েদ হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও অত্র সংগঠনের সদস্য সামিউল বাসার, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, মমরুজ কান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. আক্তারুজ্জামান, ব্যাংকার অত্র সংগঠনের সদস্য শহিদুল ইসলাম জমাদার পমুখ।

আলোচনা শেষে মিলাদ মাহফিলে ও দোয়া পরিচালনা করেন মাওলানা রবিউল ইসলাম।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital