শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩, ৯:২৫ পিএম
চাঁদপুরে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৭ মে গতকাল শনিবার বিকেলে চাঁদপুর শহরের ডিসি অফিস সংলগ্ন পালকি কমিউনিটি সেন্টারে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।

প্রশিক্ষণ কর্মশালায় জেলা, উপজেলা, পৌর ইউনিয়ন ও ওয়ার্ড শাখার কয়েক শতাধিক দায়িত্বশীল অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম।

Model Hospital

চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা গাজী মোহাম্মদ হানিফ, সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানী, জয়েন্ট সেক্রেটারী মাওলানা বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, অর্থ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা হেলাল আহমা।

তৃণমূলে সাংগঠনিক মজবুতি অর্জন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার উপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও আগামী জাতীয় নির্বাচনের বিভিন্ন বিষয়ে প্রস্তুতিমূলক আলোচনা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital