বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক আশিক বিন রহিমের চাঁদপুর সময় পত্রিকায় যোগদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১, ৫:৩৮ পিএম
সাংবাদিক আশিক বিন রহিমের চাঁদপুর সময় পত্রিকায় যোগদান
নিজস্ব প্রতিনিধি : পাঠকপ্রিয় দৈনিক চাঁদপুর সময় পত্রিকার যুগ্ম বার্তা সস্পাদক হিসেবে যোগদান করেছেন প্রতিশ্রুতিশীল সাংবাদিক ও লেখক আশিক বিন রহিম। ৮ ডিসেম্বর বুধবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে জেলার পাঠকপ্রিয় এই পত্রিকায় যোগাদন করেন। তিনি পেশাগত কাজে সবার কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন।

আশিক বিন রহিম দৈনিক চাঁদপুর সময় পরিবারের মালিকানাধীন জনপ্রিয় অনলাইন চাঁদপুর টাইমসের প্রতিষ্ঠাকাল থেকে কাজ করে আসছেন। বর্তমানে তিনি চাঁদপুর টাইমসের যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতা পেশায় এক যুগ কাজ করলেও আশিক বিন রহিম প্রায় দেড় যুগ ধরে স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমে গল্প, কবিতার পাশাপাশি সমসাময়িক নানান বিষয় নিয়ে লেখালেখি করছেন। ২০০৯ সালে তিনি দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর দৈনিক আমাদের কুমিল্লার চাঁদপুর শহর প্রতিনিধি হিসেবে কাজ করেন। সবশেষ দৈনিক চাঁদপুর প্রতিদিনের সিনিয়র প্রধান প্রতিবেদক হিসেবে ৮ বছর দক্ষতা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি জাতীয় দৈনিক বানিজ্য প্রতিদিন, সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল পত্রিকা ও পল্লিটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি এবং পাক্ষিক চাঁদনগর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কর্মরত আছেন। সম্পাদনা করছেন সাহিত্য বিষয়ক লিটলম্যাগ ‘তরী’।

Model Hospital

আশিক বিন রহিম সাহিত্য মঞ্চের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, সামাজিক সংগঠন আপন এর সাধারণ সম্পাদক, সনাক চাঁদপুর এর অ্যাকটিভ সিটিজেন গ্রুপ এর সহ-সমন্বয়কারীসহ বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও সামজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তাঁর লেখা গবেষণাগ্রন্থ চাঁদপুরের চাঁদমুখ, গল্পগ্রন্থ ‘জাল ও জলের আখ্যান’ ও কবিতাগ্রন্থ ‘প্রদ্মপ্রয়াণ’ ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে।

আশিক বিন রহিম সাহিত্যকর্মের স্বীকৃতি সরূপ তারুণ্যের সন্ধানে পাণ্ডুলিপি পুরস্কার, চাঁদপুর সাহিত্য একাডেমী পুরস্কার, ফরিদগঞ্জ লেখক ফোরাম পুরস্কার, চাঁদপুর কণ্ঠ লেখক সম্মাননা, মোহনবাঁশী ছড়া উৎসব পুরস্কার, লিটলম্যাগ সম্পাদনায় ছায়াবানি মিডিয়া কমিউনেকেশন সম্মাননা এবং চতুরঙ্গ ইলিশ উৎসব পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। ২০১৯ সালে ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত সার্ক সাহিত্যে সম্মেলনে আমন্ত্রিত লেখক হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital