বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর জনতা ব্যাংক শাখার বিদায়ী ও নবাগত ব্যবস্থাপকে সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৯ মে, ২০২৩, ৯:৩১ পিএম
ছেংগারচর জনতা ব্যাংক শাখার বিদায়ী ও নবাগত ব্যবস্থাপকে সংবর্ধনা

জনতা ব্যাংক লিমিটেড চাঁদপুরের ছেংগারচর শাখার সম্মানিত গ্রাহক ও কর্মকর্তাদের পক্ষ থেকে ব্যবস্থাপক(জনতা ব্যাংকের সহকারী ব্যবস্থাপক,এরিয়া অফিস,চাঁদপুর) অশেষ কুমার রায়কে বদলী জনিত কারণে বিদায়ী সংবর্ধনা ও নবাগত ব্যবস্থাপক মহিউদ্দিন পলাশকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২৯মে)বিকালে জনতা ব্যাংকে এ সংবর্ধনা প্রদান করা হয় । বিদায় ও বরণ অনুষ্ঠান যেমনি ছিল বেদনার তেমনি ছিল আনন্দের। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেডে এর উপ-মহাব্যবস্থাপক( চাঁদপুর এরিয়া অফিস) মোঃ রওশন আলম।

বিশিষ্ট ব্যবসায়ী মো: শাহ আলম প্রধানের সভাপতিত্বে ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার নাজমুল হকের পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বিদায় অতিথি জনতা ব্যাংকের সহকারী ব্যবস্থাপক,এরিয়া অফিস,চাঁদপুর এর অশেষ কুমার রায়, নবাগত জনতা ব্যাংক ছেংগারচর শাখার ব্যবস্থাপক মহিউদ্দিন পলাশ,জনতা ব্যাংক মোহনপুর শাখার ব্যবস্থাপক মনির আহমেদ, কালিপুর শাখার ম্যানাজার শরিফ উল্লা,গল্লাক শাখার ম্যানাজার ওমর ফারুক, সিবিএ চাঁদপুর এরিয়ার সভাপতি শরীফ উল্লা, ছেংগারচর শাখার সিনিয়র অফিসার রাজিয়া সুলতানা, গ্রাহক মাহবুব আলম লাভলু,লোকমান আহমেদ, সাইদুর রহমান তুষার, মনজুর আহমদ খান, জাহাঙ্গীর আলম মিয়াজী, নূর মোহাম্মদ খান।

সংবর্ধনা অনুষ্ঠানে জনতা ব্যাংক তালা শাখা থেকে বিদায়ী ব্যাংক কর্মকর্তা অশেষ কুমার রায়কে ক্রেস,উপহার ও ফুলেল শুভেচ্ছা এবং নবাগত ব্যবস্থাপক মহিউদ্দিন পলাশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Model Hospital

প্রধান অতিথি জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (চাঁদপুর এরিয়া) মোঃ রওশন আলম বলেন,গ্রাহকরা হলো ব্যাংকের প্রান। গ্রাহকদের সেবা নিশ্চিত করতে হবে। ব্যাংকের বিনিয়োগ, প্রবাসী আয়, আমানত সংগ্রহ ও ঋণ পুনরুদ্ধারে সফলতার কথা তুলে ধরার পাশাপাশি ব্যাংকের বিভিন্ন সুবিধার কথা গ্রাহকদের সামনে তুলে ধরেন। এই সময় তিনি ব্যাংক কর্মর্কতাদের গ্রাহকসেবার মানোন্নয়নের জন্য নানা পরামর্শ প্রদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital