বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

“স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট স্থানীয় সরকার” বিষয়ক সেমিনারে চাঁদপুরের মনোনীত যারা

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ২ জুন, ২০২৩, ১১:৪১ এম
“স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট স্থানীয় সরকার” বিষয়ক সেমিনারে চাঁদপুরের মনোনীত যারা
প্রান্তিক মানুষ তাদের নিজেদের সমস্যা সমাধানে উদ্ভাবনী কৌশল প্রয়োগ করে সমাধান করতে আগামী ২০৪১ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা তৈরি করতে “স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট স্থানীয় সরকার” বিষয়ক সেমিনারের আয়োজন করেছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।
গত ৩০ মে মঙ্গলবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহিনা সুলতানার স্বাক্ষরিত এক পরিপত্র থেকে জানা যায়, আগামী শনিবার (৩ জুন) কুমিল্লা কোটবাড়ি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এ আয়োজিত সেমিনারে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে ১০ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ৪ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ৬ জন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, ৮ জন পৌর মেয়র ও ১০ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোনীত হয়েছেন।
উক্ত একদিনের এই সেমিনারে অংশগ্রহণের জন্য চাঁদপুর জেলা থেকে ৫ জন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা মনোনীত হয়েছেন।
এদের মধ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ. স. ম. মাহবুব-উল-আলম ও চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।
“স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট স্থানীয় সরকার” বিষয়ক সেমিনারে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মধ্যে- চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনি, লক্ষ্মীপুর, ব্রাক্ষণবাড়িয়া, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।
পাঁচ ক্যাটাগড়িতে এসব জেলার ৩৮ জন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা উকৃত সেমিনারে অংশগ্রহণ করবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital