শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক শওকত আলীর দুই সহোদর সরকারী কর্মকর্তা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন

বিশেষ প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২ জুন, ২০২৩, ১০:৩৭ পিএম
সাংবাদিক শওকত আলীর দুই সহোদর সরকারী কর্মকর্তা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন

চাঁদপুর প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক,দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার চাঁদপুর প্রতিনিধি ও চাঁদপুর.টিভির সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মুহাম্মদ শওকত আলীর দুই সহোদর লিয়াকত আলী ও জিন্নত আলী এ বছর পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। তাই তারা সকলের নিকট সু-স্বাস্থ্য কামনা করে দোয়া চেয়েছেন।

এ দুই সহোদর সরকারী কর্মকর্তা কুমিল্লা ও সিলেটে কর্মরত রয়েছে। তারা ২জন মো: লিয়াকত আলী মজুমদার ও মো:জিন্নত আলী মজুমদার (টুটুল),তাদের মধ্যে লিয়াকত আলী,বাংলাদেশ রেলওযের লাকসাম ও কুমিল্লার দায়িত্বে কর্মরত উধর্বতন উপসহকারী প্রকৌশলী (এস.এস.এ/ই পথ), অপর জন হচ্ছেন,মো: জিন্নত আলী তিনি রয়েছেন, বাংলাদেশ পুলিশের সিলেটে দায়িত্বরত রয়েছেন।

এ ২জন সহোদর আগামী ৩ জুন ও ১৩ জুন কুমিল্লা ও সিলেট থেকে ঢাকা হয়ে ঐদিন সন্ধ্যায় পবিত্র হজ পালনে সৌদি আরবের উর্দ্দেশে বাংলাদেশ বিমানে সৌদির উর্দেশে যাত্রা করবেন।

এ উপলক্ষে তারা যেন সুন্দর ও সুষ্টভাবে হজ পালন করতে পারে সে জন্য চাঁদপুরে তাদের জন্য,তাদের প্রয়াত পিতা,মাতা,ভাই,বোন,আত্বীয় স্বজন ও পৃথিবীর সকল ধর্মপ্রান মুসলমানদের জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

Model Hospital

এ সময় মিলাদ মাহফিলে উপস্থিত থেকে দোয়ায় অংশ গ্রহন করেন,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্øাহ্্,যুগ্ন সাধারন সম্পাদক মুহাম্মদ শওকত আলী,সাবেক সেটেল্টম্যান্ট কর্মকর্তা মো: সামছুল হক মামছু শেখ,ব্যবসায়ী মো: বাদশা ঢালী,মো: আশ্রাফ আলী হিরা,ওমর আলী বুলবুল,মুক্তার খান মুক্তার,চাঁদপুর সরকারী কলেজের সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি মো: হোসেন আলী মিন্টু,প্রান পরিবেশক মো: হাসান আলী সেন্টু, শিক্ষক সরোয়ার সাজ্জাত শিপন,ছাত্র নেতা মাহমুদুল আরিফিন স্বপ্ন,ইমারত ঠিকাদার মো: শুক্কুর মুন্সী,রেলওয়ে স্টাফ মো: হানিফ গাজী,ইসমাইল গাজী,মাহমুদুর রহমান লাবিব,মো: লামিম. মো: খলিলুর রহমান গাজী,মো: আবদুল্লাহ্ ও ইউছুল আলী সাবিত প্রমুখ।

এ উপলক্ষে পবিত্র কুরআন পাঠের মধ্যদিয়ে শুক্রবার বাদ জুম্মা শহরের পীর বাদশা মিয়া রোডস্থ মমিন পাড়ায় তাদের নিজস্ব ভবনে অসংখ্য ধর্মপ্রান মুসলমান আত্বীয়-স্বজনের উপস্থিতির মধ্যদিয়ে এদিন দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মিলাদ মাহফিলে কোরআন থেকে তেলোয়াত করেন,প্রফেসর পাড়া মুন্সি বাড়ী মসজিদের ইমাম মো: হারুন অর রশিদ,খান বাড়ি সমজিদের মোয়াজ্জেম মাহমুদুল হাসান।

মুনাজাত পরিচালনা করেন খান বাড়ি মসজিদের ইমাম হয়রত মাও: মো: তাজুল ইসলাম।

এ মিলাদ মাহফিলের দোয়ায় মুনাজাতরত অবস্থায় ইমাম সাহেব,আয়োজন কারীদের পিতা,মাতা,ভাই,বোন,আত্বীয় স্বজন ও পৃথিবীর সকল মৃত ধর্মপ্রান মুসলমানদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ্পাকের দরবারে ক্ষমা চান,হজ পালনকারী ২সহোদর লিয়াকত আলী ও জিন্নত আলী যেন সুন্দর, সুষ্টভাবে হজ পালন করতে পারে সে জন্য মহান আল্লাহ্র পাকের কাছে ২হাত তুলে দোয়া চাওয়া হয়। তাদের জন্য মহান আলাহ্ পাক যেন হজ পালন করতে সহজ করে দেন সে জন্য বিশেষ ভাবে দোয়া ও তাদের জীবনের সকল অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়।

এ ছাড়া দেশ ও জাতির কল্যান কামনা করে উপস্থিত সকলের জন্য ক্ষমা সুখ-শান্তি খোদা কাছে প্রার্থনা করে কারাগারে আটক সকল আলেম ও ওলামাদের মুক্তি দাবি করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital