বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহামায়া পূর্ব বাজারে নিত্য নতুন পোশাক নিয়ে গাজী কালেকশনের উদ্বোধন

মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ৪ জুন, ২০২৩, ৯:৫৪ পিএম
মহামায়া পূর্ব বাজারে নিত্য নতুন পোশাক নিয়ে গাজী কালেকশনের উদ্বোধন
চাঁদপুর সদর উপজেলার মহামায়া পূর্ব বাজারে দেশি-বিদেশি ব্র্যান্ড ও নিত্য নতুন কাপড়ের সমাহার নিয়ে শুভ উদ্বোধন হয়েছে “গাজী কালেকশন” নামের প্রতিষ্ঠানের।
রবিবার (৪ জুন) সকালে মহামায়া পূর্ব বাজারের গুড় পট্টিতে এই প্রতিষ্ঠানের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মহামায়া বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
এর আগে এক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। গাজী কালেকশনের সত্ত্বাধিকারী মোঃ হাসান গাজী বলেন, আমি মহামায়া বাজারে সম্পুর্ন নতুন আঙ্গিকে দেশি বিদেশি নামকরা ব্র্যান্ডের কাপড়ের সমাহার নিয়ে শুরু করলাম গাজী কালেকশন নামক একটি কাপড়ের দোকান। আমরা এই ব্যবসায় সততা ও নিষ্ঠার সাথে সকলের সেবায় নিয়োজিত থাকব। দেশি বিদেশি পণ্য সুলভমূল্যে ক্রয়ের জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ছোট-বড়, নারী-পুরুষ সব শ্রেণীর ক্রেতাদের পছন্দের ও উন্নত ব্র্যান্ডের ভালো মানের কাপড় সরবরাহের লক্ষ্যেই আমাদের পথচলা।
হাসান গাজী আরও বলেন, আমরা সবসময়ই আপনাদের পাশে আছি। আমাদের দোকানে নিত্য নতুন কালেকশন রয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের উন্নত মানের সকল প্রকার আইটেম আপনাদের কাছে পৌঁছাতে চাই। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে আমরা সব বয়সী নারী-পুরুষদের ভালো মানের ও উন্নত ব্র্যান্ডের কাপড় বাজারজাত করছি। সেই সাথে পুরুষের মানি ব্যাগ, চশমা, ছাতা, বডি স্প্রে, রুম স্প্রে সূলভ মূল্যে বিক্রি করে থাকি। আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
উদ্বোধনকালে শাহমাহমুদপুরের ইউপি সদস্য ও ব্যবসায়ী হাবিবুর রহমান, কবির হোসেন রনি, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষারসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।