বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফুটবলে উপজেলায় চ্যাম্পিয়ন চাঁদপুর সরকারি কলেজ

ক্যাম্পাস রিপোর্ট : প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩, ৩:০১ পিএম
ফুটবলে উপজেলায় চ্যাম্পিয়ন চাঁদপুর সরকারি কলেজ

ফুটবল খেলায় চাঁদপুর সরকারি কলেজ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।

গত ৫ জুন (রবিবার) বিকাল চারটায় চাঁদপুর স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে চাঁদপুর সরকারি কলেজ এবং বাবুরহাট স্কুল এন্ড কলেজ এর মধ্যকার ফাইনাল খেলায় চাঁদপুর সরকারি কলেজ ১-০ গোলে জয়লাভ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় একমাত্র গোলটি করেন দ্বাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নায়াব।

৬ জুন (সোমবার) বেলা ১২ টায় ফুটবল টিমের সদস্যরা চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে পৌঁছলে কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ তাদেরকে ফুলেল শুভেচ্ছা এবং মিষ্টি খাইয়ে অভিনন্দন জানান।

অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, ‘তোমরা ভাল খেলেছ এবং জয়ী হয়েছ। ভবিষ্যতেও জয়ের ধারা অব্যাহত রাখতে হবে। তবে খেলাধুলায় হার-জীত থাকবে। তা নিয়েই আমাদেরকে সামনের দিকে এগ্রিয়ে যেতে হবে। পড়ালেখার পাশাপাশি অন্যান্য সহশিক্ষা কার্যক্রমগুলোতেও আমাদের এগিয়ে যেতে হবে। শরীর, স্বাস্থ্য ঠিক রাখতে হলে পড়ালেখার সাথে খেলাধুলাও চালিয়ে যেতে হবে। তোমারা এখন উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছ। আশা করছি, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে শেষে জাতীয় পর্যায়ে তোমরা খেলবে। এর জন্য যা যা করা দরকার, আমার পক্ষ থেকে সব ধরণের সাহায্য সহযোগিতা থাকবে। তোমাদের সর্বাত্মক সফলতা আমি কামনা করছি।’

Model Hospital

ফুটবল টিমের সদস্যরা অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এবং শিক্ষকবৃন্দের কাছে দোয়া চেয়েছেন এবং ভবিষ্যতে আরো ভালো ফলাফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

এ সময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাছান, ক্রিড়া শিক্ষক স্বপন কুমার সাহা উপস্থিত ছিলেন।

একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া চাঁদপুর সরকারি কলেজ ফুটবল টিমের সদস্যরা হলেন, রাহীম গাজী (অধিনায়ক, দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), মেরাজ (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), শিমুল (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), রাফাত (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), নাজিম (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), সাজেদুল (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), তামীম (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), ইনসান (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), হৃদয় (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), ছামী (দ্বাদশ-ব্যবসায় শিক্ষা), নায়াব (দ্বাদশ-বিজ্ঞান), তারেক (দ্বাদশ-বিজ্ঞান), তাজরিয়ান (দ্বাদশ-বিজ্ঞান), সিয়াম (দ্বাদশ-মানবিক), আরাফাত (দ্বাদশ-মানবিক), বিপ্লব (একাদশ-ব্যবসায় শিক্ষা) এবং সিমরান (একাদশ-ব্যবসায় শিক্ষা)।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital