বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩, ১০:০৫ পিএম
মতলব দক্ষিণে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

মতলব দক্ষিণে পারিবারিক কলোহের জের ধরে সেলিনা বেগম (৩০) নামে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত রবিবার (৪ জুন) দিবাগত রাতে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের নয়াকান্দি গ্রামে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ জুন রবিবার দিবাগত রাতে সেলিনা বেগমের সাথে তার স্বামী কাউসারের কথা কাটাকাটি হয়। পরে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন ৫ জুন সকালে ঘুম থেকে উঠে পাশের রুমে ঘরের আড়ার সাথে সেলিনা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বামী কাউসার। পরে তিনি ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে থানায় খবর দেয়।

পরে পুলিশ এসে সেলিনা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। সেলিনা বেগমের ২টি কণ্যা সন্তান রয়েছে।

এলাকার একাধিক ব্যক্তি জানান, অভাবের সংসার চালাতে গিয়ে প্রায় সময় তাদের মাঝে ঝগড়া লেগেই থাকতো। স্বামী কাউসার কাঠ মিস্ত্রি কাজ করতো। আর সেলিনা বেগম এলাকার বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করতো।

Model Hospital

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি তদন্ত সালেহ আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। কি কারনে আত্মহত্যা করেছে ময়নাতদন্তের পর জানা যাবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital