বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে শিক্ষকবৃন্দের সাথে পাঠ উন্নয়ন কমিটির মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ১:০৫ পিএম
চাঁদপুর সরকারি কলেজে শিক্ষকবৃন্দের সাথে পাঠ উন্নয়ন কমিটির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে বৃহস্পতিবার (৯ডিসেম্বর) বেলা ১২ টায় প্রশাসনিক ভবনেরকনফারেন্স কক্ষে শিক্ষকবৃন্দের সাথে পাঠ উন্নয়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন পাঠ উন্নয়ন কমিটির আহবায়ক এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আলী আজগর ফকির।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির সদস্য সচিব ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ারের সঞ্চালনায় শিক্ষার মানোন্নয়নে বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিখিল চন্দ্র সাহা, উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ ইকবাল হোসেন খান, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সেলিম হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আতিকুর রহমান, রসায়ন বিভাগের প্রভাষক মুহাম্মদ মোস্তাফিজুর রহমান ও ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ ইমরান হাসান।

অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এ ধরণের একটি মতবিনিময় সভা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।ভাল ফলাফল ও দক্ষ মানব সম্পদ তৈরীতে চাঁদপুর সরকারি কলেজ আরো এগ্রিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Model Hospital

বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক-কর্মকর্তাবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital