বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নিরাপদ সড়ক চাই সংগঠনের ভাইস চেয়ারম্যানের মৃত্যুতে চাঁদপুরে দোয়া ও স্মরণসভা

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৯:৪০ পিএম
নিরাপদ সড়ক চাই সংগঠনের ভাইস চেয়ারম্যানের মৃত্যুতে চাঁদপুরে দোয়া ও স্মরণসভা
নিরাপদ সড়ক চাই চাঁদপুর  জেলা শাখার  উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ এহসান উল হক কামালের মৃত্যুতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের ক্যাফে কর্নারের চতুর্থ তলায় অনুষ্ঠিত দোয়া ও স্মরণসভায় সভাপতিত্ব করেন, জেলা শাখার সভাপতি এমএ  লতিফ।
সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম কুমকুম, কোষাধ্যক্ষ মামুন শনি, যুব বিষয়ক সম্পাদক বাদশা ভুঁইয়া, সদস্য যথাক্রমে এড : মুসলিম মিয়াজী, রহমত আলী রিপন, খোকন চন্দ্র শীল, শাহাদাত হোসেন, মোঃ আজাদ, বাদল, গাফফার, হারুন অর রশিদ প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা নিরাপদ সড়ক গঠনে মরহুম এহসান উল হক কামালের অবদানের কথা তুলে ধরেন।
পরে দোয়া পরিচালনা করেন, আবুল কালাম আজাদ।
 মরহুম আলহাজ্ব সৈয়দ এহসান উল হক কামাল ও সড়ক দুর্ঘটনায় যারা নিহত এবং যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করা হয়।
এছাড়া নিরাপদ সড়ক চাই জেলা শাখার সদস্য আবু সুফিয়ানের মায়ের ইন্তেকালে  রুহের মাগফিরাত কামনা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital