বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে দিনব্যাপী রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের কর্মশালা

রাফিউ হাসান হামজা প্রকাশিত: বুধবার, ১৪ জুন, ২০২৩, ৮:১১ পিএম
শাহরাস্তিতে দিনব্যাপী রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের কর্মশালা
ব্র্যাক ব্যাংকের শাহরাস্তি এজেন্ট ব্যাংক সম্প্রতি বিদেশি রেমিট্যান্স সুবিধাভোগীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি ও অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালার আয়োজন করেছে।
চাঁদপুরের শাহরাস্তি রেমিট্যান্স প্রবাহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতি বছর এখানকার হাজারো মানুষ বিদেশ থেকে তাদের পরিবারের কাছে অর্থ পাঠান।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক এর কর্মকর্তারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। কারণ এতে করে গ্রাহক এবং দেশের অর্থনীতি উভয়ই উপকৃত হয়।
কর্মশালাটি কালিবাড়ি বাজারের শাহরাস্তি প্লাজার ২য় তলায় শাহরাস্তি এজেন্ট ব্যাংক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ গ্রাহক ও বাজার ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সভায় কুমিল্লা রিজিয়ন এর টিম লিডার মোঃ আলাউদ্দিন খন্দকার প্রবাসী ব্যাংকিং সেবা, সঞ্চয় ও বিনিয়োগের সম্ভাবনা এবং ব্যাংকের অন্যান্য সেবা সম্পর্কে গ্রাহকদের অবহিত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ ব্রাঞ্চের এজেন্ট ফিল্ড অফিসার শীল শ্রী স্বপন কুমার, শাহরাস্তি এসএমই ইউনিট এর ইনচার্জ আব্দুল হালিম মজুমদার, রিলেশন অফিসার আবুল বাশার, দিপক রয়, শাহরাস্তি এজেন্ট ব্যাংকের স্বত্বাধিকারী আহসান উল্লাহ সুমন প্রমুখ।
ব্যাংকের কর্মকর্তারা দেশের আইনের পরিপালন এবং সার্বিক উন্নয়নে সহায়তা রাখার ওপর গুরুত্ব আরোপ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভে অবদান রাখার ওপরও জোর দেন। তারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো রেমিট্যান্সের ওপর তাৎক্ষণিক ২.৫% সরকারি প্রণোদনা পাওয়ার ব্যাপারেও তাদের অবহিত করেন।
ব্র্যাক ব্যাংকের প্রবাসী লোন সুবিধা চালু হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বশীল ব্যাংকের কর্মকর্তারা। শাহরাস্তি এজেন্ট ব্যাংক থেকেই গ্রাহকরা প্রবাসী লোন, ডিপিএস ও ফিক্সড ডিপোজিটের সুবিধাও নিতে পারবেন।
ব্র্যাক ব্যাংকের ১৯১ টি শাখা, ২৭ টি উপশাখা, ১,০০৭ টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ৩৩০ টি এটিএম এবং মোবাইল অ্যাপ ‘আস্থা’-সহ বিস্তৃত নেটওয়ার্ক এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধা গ্রহণ করে প্রবাসী বাংলাদেশিরা দেশের যেকোনো স্থানে অনায়াসে, দ্রুত এবং নিরাপদে অর্থ পাঠাতে পারেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital