বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে দৈনিক একাত্তর কন্ঠ পত্রিকার ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১৪ জুন, ২০২৩, ৯:৪২ পিএম
মতলব উত্তরে দৈনিক একাত্তর কন্ঠ পত্রিকার ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

চাঁদপুর জেলা থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম পত্রিকা দৈনিক একাত্তর কন্ঠ এর ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে মতলব উত্তর উপজেলায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানটি আয়োজন করেন একাত্তর কন্ঠ পরিবার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভাপতিত্ব করেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়াউর রহমান বেলাল।

সিনিয়র ষ্টাফ রিপোর্টার সাংবাদিক ইসমাইল খান টিটু ও মতলব উত্তর প্রতিনিধি লিয়াকত হোসাইনের যৌথ সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু, একাত্তর কন্ঠ পত্রিকার বিভাগীয় সম্পাদক রোটারিয়ান ডা. মাসুদ হাসান, অ্যাডভোকেট আলমাছ মিয়া, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, সমাজকর্মী মামুনুর রশীদ ।

অনুষ্ঠানে উপস্থিত ছিল সাংবাদিক শহিদুল ইসলাম খোকন, গোলাম নবী খোকন, ইসরাফিল খান বাবু, বাবুল মুফতি, শফিকুল ইসলাম রানা, আমিনুল ইসলাম সিপাই আল-আমিন, মোহাম্মদ রাব্বি, ছেংগারচর পৌরসভার ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, মানবাধিকার কর্মী রবিউল আউয়াল রবি।

Model Hospital

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, তার সঠিক কাজে লাগিয়ে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তোলতে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা গেছে, স্বাধীনতা বিরোধীরা এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। যা বাঙালী জাতির জন্য কলঙ্কের বিষয়। তবে আমরা যারা আছি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে কাজ করব, এই হোক আমাদের অঙ্গীকার।

এমএ কুদ্দুস আরও বলেন, একাত্তর কন্ঠ পত্রিকারটি একটি স্বাধীনতার স্বপক্ষের পত্রিকা। তাই আমি আশা করি এই পত্রিকার সকল সাংবাদিকগণ মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে সরকারের সহায়ক হিসেবে কাজ করবেন। তাহলেই আগামী দিনে আমরা পৌঁছে যাব স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে। তিনি সবাই আন্তরিক ধন্যবাদ জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital