বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেশি-বিদেশি অলংকার নিয়ে মহামায়ায় হাজী বরকত উল্লাহ জুয়েলার্সের শুভ উদ্বোধন

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩, ১০:০২ পিএম
দেশি-বিদেশি অলংকার নিয়ে মহামায়ায় হাজী বরকত উল্লাহ জুয়েলার্সের শুভ উদ্বোধন
বিশ্বমানের সেবা ও অনুপম ডিজাইনের অলংকার ক্রেতাদের দোরগোড়ায় পৌছে দিতে বিশেষ মূহুর্ত স্মরণীয় করে রাখতে চাঁদপুর সদরের মহামায়া বাজারে উদ্বোধন করা হয়েছে জুয়েলারি প্রতিষ্ঠান হাজী বরকত উল্লাহ্ জুয়েলার্স।
শনিবার (১৭ জুন) সকালে মহামায়া মধ্য বাজার কাপড়িয়া পট্টিতে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন মহামায়া বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী। এর আগে প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।
“আজকের বিলাসিতা আগামী দিনের সঞ্চয়” শ্লোগানকে ধারন করে দেশী বিদেশী বাহারি ডিজাইনের স্বর্ণ ও রুপার অলংকার ক্রয়-বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের খোকা, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মনির হোসেন, সদর উপজেলা যুবলীগের সাবেক নেতা আরিফুর রহমান সুজন, হাজীগঞ্জ বাজারে অবস্থিত হাজী জুয়েলার্সের সত্ত্বাধিকারী হাজী নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ তহশিলদার, তাজুল ইসলাম পাঠান, বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন বেপারী, মনির হোসেন বেপারী, মোঃ মাসুদ হোসেন, মিজানুর রহমান হাজী, রফিকুল ইসলাম, মুন্নাফসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।
প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী হাজী বরকত উল্লাহ জানান, এখানে সুদক্ষ কারিগর দ্বারা সময়ের সাথে মিল রেখে শতভাগ গ্যারান্টি যুক্ত অত্যাধুনিক ডিজাইনের দেশী-বিদেশী ১৮, ২১ ও ২২ ক্যারেটের হলমার্ক যুক্ত অলংকার পাওয়া যাবে। এজন্য আমি সকলের সার্বিক সহযোগিতা কামণা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital