শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩, ৮:২৬ পিএম
শাহরাস্তি প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন
দৈনিক মানবজমিনের জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাংলা নিউজ ২৪ ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শাহরাস্তি প্রেসক্লাব উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
রবিবার ১.৩০ চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি গেইট  দোয়াভাঙা বাজারে এটি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি দৈনিক ভোরের কলাম প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক,  দৈনিক সংবাদ ও ইলশেপাড় পত্রিকার ব্যুারো ইনচার্জ  নোমান হোসেন আখন্দের সঞ্চালনায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সূচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক দৈনিক চাঁদপুর কন্ঠের বিশেষ প্রতিনিধি ও যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি  মোঃ আবুল কালাম, দৈনিক ডেইলি স্টারের শাহরাস্তি সংবাদদাতা সাবেক উপজেলা  প্রাণী সম্পদ অফিসার  ডা: দুলাল চন্দ্র ঘোষ, ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাবেক শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা  ও চাঁদপুর বার্তার স্টাফ রিপোর্টার কাজী হুমায়ুন কবির।
আরো উপস্থিত ছিলেন সাবেক শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন শাহরাস্তি প্রতিনিধি  ও দৈনিক  চাঁদপুর দর্পন অফিস প্রধান মো: মাসুদ রানা, এখন টিভি ও দৈনিক চাঁদপুর কন্ঠের সৌদি আরব প্রতিনিধি, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক  বিষয়ক সম্পাদক রোটা: মোঃ জাহাঙ্গীর আলম হ্নদয়, প্রেসক্লাবের বর্তমান  সাংগঠনিক সম্পাদক চাঁদপুর প্রবাহ ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি সৈয়দ আমরুজ্জামান সবুজ, ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষক গণমাধ্যম কর্মী জাহাঙ্গীর আলম রতন, গণমাধ্যম কর্মী ও আইডিয়াল কিন্ডার গাটের্নের অধ্যক্ষ মোকাদ্দেস হোসেন, গণমাধ্যম কর্মী ও সমাজসেবক খন্দকার মনিরুজ্জামান শান্ত, সাংবাদিক ইঞ্জি: ইমতিয়াজ সিদ্দিকী তোহা,  রাজনৈতিক ব্যক্তিত্ব আলী আকবর বেপারী,  নুরে আলম প্রমুখ।
বক্তারা বলেন, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার এক ইউপি চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির বহু বিবাহে আসত্তির  সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর পৈচাশিক হামলা করা হয়। এতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক হত্যা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনা দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে আরও সংকুচিত করবে ও জনগণের মত প্রকাশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে। আমরা পরিকল্পিত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়া উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলার প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া কর্মরত সংবাদ কর্মীবৃন্দ, বিশিষ্ট  ব্যাক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সুধীজন,  উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital