বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক নাদিমকে নৃশংস হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবীতে

মতলব উত্তরে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩, ৮:৫৫ পিএম
মতলব উত্তরে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

জামালপুরে ইউপি চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। রবিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শামসুজ্জামান ডলারের সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক তুহিন ফয়েজ, শহীদুল ইসলাম খোকন, ইসমাইল খান টিটু, মমিনুল ইসলাম, মোঃ দ্বীন ইসলাম, আমিনুল ইসলাম সিপাহী, শফিক রানা, সুমন আহমেদ, তাইজুল ইসলাম সাগর, কামরুল হাসান রাব্বি সহ সাংবাদিকবৃন্দ।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অনিয়ম দুর্নীতির তথ্য তুলে সংবাদ প্রকাশ করায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান বাবু কর্তৃক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে যে নৃশংস হত্যা করেছে তা একটি ঘৃণ্যতম অপরাধের সামিল। আমরা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে জড়িতদের দ্রুত ফাঁসি দিতে হবে।

Model Hospital

বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে। তাহলে দেশের সাংবাদিক সমাজ হুমকির মুখে পড়বে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় তা বাধা হয়ে দাঁড়াবে। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের পবিত্র কলম চলবেই। সুতরাং অপরাধীরা সাবধান হয়ে যান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।