বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভা নির্বাচন

এক মেয়র ও এগারো কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১৯ জুন, ২০২৩, ১০:৫৫ পিএম
এক মেয়র ও এগারো কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে মনোনয়ন বাছাইয়ে এক মেয়র, ও এগারো কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। সোমবার মনোনয়ন বাছাইয়ের পর বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন এ ঘোষণা দেন। মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়।

সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে সবুজ মিয়া, ২ নম্বর ওয়ার্ডে খোকন মিয়া, ৪ নম্বর ওয়ার্ডে নাজমুল হাসান ও শাহজালাল মুফতি , ৫ নম্বর ওয়ার্ডে আব্দুল মান্নান ও আব্দুল লতিফ, ৬ নম্বর ওয়ার্ডে বিল্লাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে আব্দুল মতিন ও জসিম উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডে জামান সরকার ও শাহজাহান মোল্লার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মেয়র পদে ১০ জনের মধ্যে ৯ জনের প্রার্থীতা বৈধ ও ১ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন। বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতিকের আরিফ উল্লাহ সরকার, স্বতন্ত্র প্রার্থী আমেনা বেগম, নূরুল হক সরকার, মাহবুবুর রহমান সেলিম, মিজানুর রহমান, আবদুল ওয়াদুদ মাষ্টার, নাছির উদ্দিন মিয়া, আলা উদ্দিন প্রধান ও জাতীয় পার্টির সেলিম হোসেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১০০জন সমর্থকের সাক্ষর জটিলতায় বাতিল হয় স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্র।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে (১,২,৩) ১নং ওয়ার্ডে ৪ জন (৪ ,৫, ৬) ২নং ওয়ার্ডে ৬ জন এবং (৭, ৮, ৯) ৩নং ওয়ার্ডে ৩ জন জমা দিয়েছে তাদের প্রত্যেকের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।

Model Hospital

কাউন্সিলর পদে- ১নং ওয়ার্ডে ৮ জনের মধ্যে ৭ জন, ২নং ওয়ার্ডে ৫ জনের মধ্যে ৪ জন, ৩ নং ওয়ার্ডে ৭ জনের মধ্যে ৭জন, ৪নং ওয়ার্ডে ৭ জনের মধ্যে ৫ জন, ৫ নং ওয়ার্ডে ৫ জনের মধ্যে ৩ জন, ৬নং ওয়ার্ডে ৪ জনের মধ্যে ৩ জন, ৭ নং ওয়ার্ডে ৯ জনের মধ্যে ৭ জন, ৮ নং ওয়ার্ডে ৭ জনের মধ্যে ৫ জন ও ৯ নং ওয়ার্ডে ৩ জনের মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, যাঁদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে তাঁরা ২০ থেকে ২২ জুনের মধ্যে আপিল করতে পারবেন এবং ২৪ জুনের মধ্যে আপিলের নিষ্পত্তি করা হবে।

স্বতন্ত্র মেয়র প্রার্থী আতিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে বাতিল করা হলেও যেহেতু আপিলের সুযোগ আছে, এ জন্য আমি নিয়ম মেনে অবশ্যই আপিল করব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।