বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে নারায়ণপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ২১ জুন, ২০২৩, ৮:৩৫ পিএম
মতলব দক্ষিণে নারায়ণপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

মতলব দক্ষিণে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণপুর ইউনিয়নে অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ জুন) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ২ হাজার ৪শ’ ৯২টি অতিদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি হারে এ চাল বিতরণ করা হয়। ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান, ইউপি সদস্য আব্দুল বারেক তালুকদার, শাহাজউদ্দিন ঢালী, রফিকুল ইসলাম মুন্সি, সংরক্ষিত মহিলা মেম্বার জাহানারা বেগম, নাছিমা আক্তার, কুলসুমা বেগম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নারায়ণ মজুমদার, ফারুক পাটোয়ারী, বিল্লাল প্রধান, জাকির মিয়াজী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, মিলনসহ ইউপি সদস্যরা।

ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ কার্ডের বিনামুল্যের ১০ কেজি করে চাল সঠিক নিয়মে আমার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২ হাজার ৪শ’ ৯২টি পরিবারের মাঝে বিতরণ করেছি।

Model Hospital

ভিজিএফ কার্ডের সুবিধাভোগীরা চরম ধর্য্য সহকারে চাল নিয়ে বাড়ি ফিরেন এবং শেখ হাসিনার জন্য দোয়া করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital