বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিনামূল্যে ৭শ' ক্ষুদ্রও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

কৃষক কৃষাণীদেরকে আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান মেজর রফিকুল ইসলামের

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ১২:৩৩ পিএম
কৃষক কৃষাণীদেরকে আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান মেজর রফিকুল ইসলামের
শাহরাস্তিতে চলতি অর্থবছরে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
বুধবার (২১-জুন )দুপুরে শাহরাস্তি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলনআয়তনে এ প্রণোদনা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের সভা প্রধানে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী , মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি বক্তব্য বলেন, বৈশ্বিক করোনা এবং ইউক্রেন যুদ্ধ বিশ্ববাসীকে অর্থনৈতিক ও খাদ্য সংকটের মধ্যে ফেলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দুর অবস্থা থেকে উত্তরণের কৃষকদের ফসল উৎপাদনে প্রনোদনা কার্যক্রম নিরলস ভাবে অব্যাহত রেখেছেন। যার মধ্যে সারের দাম কমানো উন্নত বীজ কৃষকদের মাঝে বিতরণ ব্যবস্থা করা। সেজন্য তিনি সকল কৃষক কৃষাণীদেরকে ওই প্রণোদনা কাজে লাগিয়ে নিজস্ব উৎপাদন বাড়িয়ে খাদ্য স্বয়ং সম্পন্ন হওয়ার তাগিদ দেন।
তিনি ওই সময় প্রান্তিক পর্যায়ে কৃষক কৃষাণীদেরকে আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। পরিশেষে আগত সুবিধাভোগী প্রান্তিক কৃষক ও সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য সম্পূর্ণ করেন।
এ সময় কৃষিবিদ উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তারের স্বাগত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেনের সঞ্চালনা এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান  নাসরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ হুমায়ন রশীদ, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা আলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল,  তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি মডেল থানার ওসি তদন্ত খায়রুল আলম, সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন মশু, পৌর আ’লীগের সভাপতি আহসান মঞ্জরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, মশিউর রহমান শাহীন, মাসুদ হাসানসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি অত্র অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা ইউনুছ পাটোয়ারীর, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস,সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার স্বপন কুমার চক্রবর্তী, উপ সহকারী কৃষি অফিসার বলরাম সাহা, ইসহাক  খন্দকার সহসকল উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরে কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা,রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আরো জানায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শাহরাস্তি, চাঁদপুর কর্তৃক বাস্তবায়নাধীন কৃষি বান্ধব সরকার দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের অবস্থার উন্নতির লক্ষে এই কার্যক্রম বাস্তবায়ন করছে।
এবার শাহরাস্তিতে চলতি অর্থবছরে  প্রণোদনা কর্মসূচি হিসেবে ৭শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও ৭শ  বিঘা জমিনের বিপরীতে এ সার ও বীজ বিতরণ করা হয়। ওই কৃষকদেরকে ৫ কেজি করে উচ্চ ফলনশীল মানঘোষিত বীজ; ব্রিধান-৫২, ব্রিধান-৭৫, ব্রিধান-৮৭, ব্রিধান-৯৩ ও ব্রিধান-৯৫, উফসি জাতের ১৬ টন ধান বীজ, ১০ কেজি করে  এমওপি  ৩২টন, ১০ কেজি করে ডিএপি ৩২ টন  সার বিতরণ করা হয়। উপকরণের পরিমান: (জন প্রতি) রোপা আমন ধান বীজ -০৫ কেজি, ডিএপি সার-১০ কেজি,এমওপি সার-১০ কেজি, মোট বরাদ্দঃ উচ্চ ফলনশীল ধান বীজ-৩.৫ মে.টন বা (৩৫০০ কেজি)ডিএপি সার=৭.০০ মে.টন বা ১৪০ বস্তা, এমওপি সার= ৭.০০ মে.টন বা ১৪০ বস্তা বিতরণ করা হয়।
একই সময় স্থানীয় সংসদের ঐচ্ছিক তহবিল থেকে হতদরিদ্র অসুস্থ বয়জ্যেষ্ঠ ৩৫ জন ব্যক্তির মাঝে এক লক্ষ চুরানব্বই হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
অপরদিকে উপজেলা সমাজসেবা অফিস থেকে ক্ষুদ্র উদ্যোক্তার জন্য ক্ষুদ্র  ঋণ হিসেবে প্রান্তিক পর্যায়ে দশ জনের মাঝে চার লক্ষ টাকার চেক স্থানীয় সাংসদ তাদের হাতে তুলে দেন।
এ কাজে সহায়তা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবু ইসহাক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারি মোঃ মফিজুল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।