বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরের যুবলীগ কর্মী বাবু হত্যা

সিসিটিভিতে বাবু হত্যার সময়ে বাড়ীতে মিজান মতিন ও হাবিব!

বিশেষ প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ৩:২৬ পিএম
সিসিটিভিতে বাবু হত্যার সময়ে বাড়ীতে মিজান মতিন ও হাবিব!

চাঁদপুরের মতলব উত্তরে গুলিবিদ্ধ বাবু হত্যা মামলার আসামী কাজী মিজান ও তার ভাই মতিন ও হাবিবকে গোলাগোলির সময় তার নিজ বাড়ীতে অবস্থানের একটি সিসিটিভির ফুটেজ গণমাধ্যমকর্মীদের হাতে এসেছে। ফুটেজ অনুযায়ী ঘটনার স্থল প্রায় ১০ কিলোমিটার দূরে। তবে ফুটেজে এদের প্রত্যেকেই হাঁটাহাটি করতে দেখা যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মতলব উত্তরের বাহাদুর গ্রামে এক প্রতিবাদ সমাবেশ হয়। যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ঐ সমাবেশে যোগ দিতে গিলে মায়ার কর্মী সমর্থকদের ওপর প্রতিপক্ষ কর্তৃক হামলা চালানো হয়। আর এতেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় বাবু। এতে জহির ও ইমরান নামে আরও ২জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গুলিবিদ্ধ হয়ে নিহত বাবু ছিলেন যুবলীগের সক্রীয় কর্মী। আর তাকে হত্যাসহ এই গুলি ছোড়ার ঘটনায় মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানকে প্রধান আসামী এবং তার ভাই মতিন ও হাবিবসহ ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০/৪০ জনকে আসামী করে থানায় হত্যা মামলা হয়। মামলার বাদী হচ্ছেন নিহত বাবুর ভাই আমির হোসেন কালু। এরপর কাজী মিজানসহ ৭ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

Model Hospital

মামলার এজহার অনুযায়ী ঘটনার যে তারিখ, বার ও সময় উল্লেখ করা হয়েছে। এবং কাজী মিজানসহ অন্যদের যে অপরাধের বর্ণনা করা হয়েছে তা সঠিক নয়। কেননা সিসিটিভির ফুটেজ অনুযায়ী তারা তিন ভাই ওই দিন গোলাগোলির সময়ে নিজ বাড়ীতে অবস্থান করছিলেন। আর তাদের বাড়ী থেকে ঘটনাস্থলের দুরুত্ব প্রায় ১০ কিলোমিটার। ফুটেজ অনুযায়ী ওইদিন বিকেল ৩ টা ৪ মিনিটে ১নং আসামী কাজী মিজান তার মোহনপুর বাসবভনে অবস্থান করছে। ২নং আসামী কাজী আব্দুল মতিন দুপুর ২টা ৫৮ মিনিটে তার মোহনপুর বাসবভনে ছিলেন। এছাড়া ৩নং আসামী কাজী হাবিব তার মোহনপুর বাসবভনে বিকেল ৩টা ৫ মিনিটে অবস্থান করছেন। আর এতেই তার পরিবারের দাবী ওনারা সবাই নির্দোষ।

মোহনপুরের কাজী বাড়ীর বাসিন্দা কাজী গোলাম হোসাইন কি বলছেন, গোলাগুলির ঘটনা হয়েছে সত্য। তবে এটি মূলত স্থানীয় কালু বেপারী ও রাজ্জাক প্রধানদের পূর্ব শত্রুতাবশত হয়েছে। এতে আমার মনে হচ্ছে কাজী মিজান, তার ভাই মতিন ও হাবিব জড়িত নন এবং তারা ষড়যন্ত্র ও হয়রানির স্বীকার হচ্ছে।

স্থানীয় কিংবা প্রতিপক্ষের উল্লেখযোগ্য কাউকে সিসিটিভি ফুটেজ নিয়ে যুক্তিখন্ডনমূলক এখনো কোন মন্তব্য করতে দেখা যায়নি। এই সিসিটিভির ফুটেজের সত্যতা কতটুকু কিংবা কারো কোন সন্দেহ আছে কিনা? এমনকি সোশ্যাল মিডিয়ায়ও এসব নিয়ে কোন সমালোচনা এখনো কেন আসেনি? এ প্রশ্ন সচেতন মহলের?

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেছেন, আমরা গোলাগুলির ঘটনায় গুলি কে বা কারা করলো তা তদন্ত করে দেখছি। মামলায় আরো যারা আসামী রয়েছে তাদেরকে গ্রেফতার ও তদন্ত শেষে সব বলা যাবে।

উল্লেখ্য, বাবু হত্যার পর তার লাশ দাফনের পূর্বে কাজী মিজান ও তার ভাই মতিন এবং হাবিব সহ ঘটনায় জড়িত তাদের সহযোগীদের ফাঁসির দাবীতে মোহনপুরে মানববন্ধন করে এবং কুশ পুত্তলিকা দাহ করে মায়ার অনুসারী ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ