বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৪ জুন, ২০২৩, ১২:০৪ এম
কচুয়ায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে কচুয়ায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৩ জুন) বিকালে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও দুপুরে দলীয় কার্যলয়ের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরীর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে পৌর এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশিরের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বাটার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরীর, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, সাবেক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার বাহার, আওয়ামী লীগ নেতা আহসান হাবীব প্রানজল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রাণধন দেব প্রমুখ।

Model Hospital

আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মৃুনাজাত করা হয়।

পরে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্র্ষিকী উদযাপন করা হয়। এসময় কচুয়া উপজেলা আওয়ামী লীগ, সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital