বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বর্ণিল আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩, ১০:২১ পিএম
চাঁদপুরে বর্ণিল আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 
দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২১ বছরে পদার্পণ উপলক্ষে চাঁদপুরের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বর্নিল আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।
এনটিভি চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলামের পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এনটিভির প্রতিনিধি শরীফুল ইসলামকে পুলিশ সুপার মিলন মাহমুদের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
এ সময় আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সহকারী পুলিশ সুপার মনীষ দাস, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশ, মির্জা জাকির, লক্ষণ চন্দ্র সূত্রধর, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াদ ফেরদৌস, ডিআইও-১ মনিরুল ইসলাম, পুলিশ পরিদর্শক আবদুর রাজ্জাক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ হাসান খান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি একে আজাদ, সাবেক সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, বর্তমান সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, মোহনা টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, নিউজ টুয়েন্টিফোরের চাঁদপুর প্রতিনিধি খোকন কর্মকার, এসএ টিভির চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, ডিবিসি নিউজের প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, বাংলা টিভির প্রতিনিধি রহমান রুবেল, এখন টিভির সৌদি আরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম রিদয়, দৈনিক ইলশেপাড়ের বার্তা সম্পাদক এস এম সোহেল, চাঁদপুর প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলমগীরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা বলেন, সময়ের সাথে আগামীর পথে শ্লোগান নিয়ে এনটিভি দেশের সফল গণমাধ্যম।  এনটিভি শুরু থেকে নিরেপক্ষতা বজায় রেখে সর্বমহলে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এত চ্যানেলের ভিড়ে এনটিভি এখনো দর্শকপ্রিয়তা ধরে রেখেছে। বিভিন্ন অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নন্দিত একটি গণমাধ্যমে পরিণত হয়েছে। আগামীতেও অনিয়ম-দুর্নীতির পাশাপাশি সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital