বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ঈদ স্পেশাল ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মানসিক রোগী সিদ্দিকের 

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ৮:৫৬ পিএম
শাহরাস্তিতে ঈদ স্পেশাল ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মানসিক রোগী সিদ্দিকের 
শাহরাস্তিতে স্পেশাল ট্রেনের ধাক্কায় প্রাণ গেল সিদ্দিক নামের এক মানসিক রোগীর।
মঙ্গলবার আনুমানিক ভোর  রাত ৪.৩০ ট্রেনে চাঁদপুর লাকসাম রেল সড়কের শাহরাস্তি পৌরশহরের সাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা সুএ জানায়, নিহত সিদ্দিকুর রহমান (৪০) শাহরাস্তি পৌর শহরের ৪ নং ওয়ার্ডের সাহাপুর পাঁচআনি বাড়ির  আবদুল মতিনের পুত্র। ৯০ দশকে তিনি পৌরসভার  নাওড়া এলাকায় ছোটখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।
ওই সময় অজ্ঞাত কারণের ব্যবসায় ঋণগ্রস্ত হয়ে মানসিক রোগী হিসেবে সমাজে আত্মপ্রকাশ করেন তিনি । কিছুদিন যেতেই প্রিয়তমা স্ত্রী তাকে রেখে পাড়ি জমান বাপের বাড়িতে। তারপর সিদ্দিকের মানসিক স্বাস্থ্য খারাপ হয়ে পড়লে জীবন ও জীবিকার দায়িত্ব নেন স্থানীয় বাসিন্দারা।
এভাবে গত ৩০ থেকে ৩৫ বছর নাওড়া রেলগেট এলাকায় স্থানীয়দের দেওয়া খাবার খেয়ে পরিবার -পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে বেঁচে ছিলেন তিনি।
স্থানীয় ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান জানান, যখনই এ পথে গাড়ি (ট্রেন) আসা যাওয়া করতো তখনই সে রেললাইনে উঠে অস্বাভাবিক আচরণ করতো।
স্থানীয়রা আরো বলছেন, হয়তো ওই স্পেশাল ট্রেনের শব্দ শুনে একেই কান্ড ঘটিয়ে থাকতে পারেন তিনি। রাতের অন্ধকার হওয়ায় পথচারী কেউ না থাকায় তাকে হয়তো বা রক্ষা করা সম্ভব হয়নি। এতে সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক নামের একটি জীবনের গল্পের পরিসমাপ্তি ঘটলো।
মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital