বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের ইমামের মৃত্যু

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৯:৫৪ পিএম
শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের ইমামের মৃত্যু
শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে অসুস্থ হয়ে এক প্রবাসী মসজিদের ইমামের করুন মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শাহরাস্তি টামটা উত্তর ইউপির জালাল উদ্দিন মৌলভী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানায়, ওই বাড়ির মৃত মোঃ আলী আকবর মোল্লার পুত্র হাফেজ মো. ইউসুফ মোল্লা (৫৫) কোরবানি ঈদের ২ দিন পূর্বে  ছুটিতে বাড়িতে আসেন। বৃহস্পতিবার সকালে তিনি নিজ গৃহে গায়ে পরিধানের পাঞ্জাবি আয়রন করতে গিয়ে বিদ্যুতে স্পৃষ্টে অসুস্থ হয়ে পড়েন । পরে তার স্বজনরা প্রাথমিক চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করার চেষ্টা চালান।
একপর্যায়ে দুপুরে আবার তিনি অসুস্থতা বোধ করলে স্বজনরা দ্রুত শাহরাস্থি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা: মুশফিক বিন বাকের তাকে মৃত ঘোষণা করে।
ওই গ্রামের ইউপি সদস্য মোশারফ হোসেন মুঠোফোনে জানান,  ঈদের ছুটিতে সৌদি আরবের (আভা) শহর থেকে বাড়িতে আসেন ইউসুফ। সেখানে ইউসুফ একটি মসজিদে পাঞ্জেগানা নামাজ পড়ানোর ইমাম হিসাবে নিয়োজিত ছিলেন ।
ব্যক্তি জীবনে তিনি স্ত্রী  ৩ পুত্র সন্তান ১ কন্যা সহ আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে।
এদিকে ওই গ্রামের দুই মাদ্রাসা শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন এবং  সৈয়দ আহমেদ দুলাল বলেন, তিনি ইউসুফ একজন সৎ এবং আদর্শবান ভালো মানুষ ছিলেন। তার হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্টে অসুস্থ হয়ে চলে যাওয়ায় সত্যিই দুঃখজনক।
বৃহস্পতিবার রাতেই তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital