বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভা নির্বাচন-২০২৩

স্মার্ট ওয়ার্ড গড়তে সর্বাত্মক সহযোগিতা করুন : কাউন্সিলর প্রার্থী মনির

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ১০:৩৬ পিএম
স্মার্ট ওয়ার্ড গড়তে সর্বাত্মক সহযোগিতা করুন : কাউন্সিলর প্রার্থী মনির

৩নং ওয়ার্ডকে একটি স্মার্ট ওয়ার্ড গড়তে আগামী ছেংগারচর পৌরসভা নির্বাচনে সবাইকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী মনির হোসেন ভূঁইয়া। তিনি বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে কলাকান্দা গ্রামের কাজী বাড়িতে উঠান বৈঠকে উপরোক্ত কথাগুলো বলেন।

সমৃদ্ধ, পরিচ্ছন্ন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত কলাকান্দা ওয়ার্ড গড়াসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন কাউন্সিলর প্রার্থী মনির হোসেন ভূঁইয়া।
ইশতেহারে শিক্ষা, বেকারত্ব অবসান, সামাজিক নিরাপত্তা, ওয়ার্ডের সৌন্দর্য্য বর্ধন, স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়েছেন তিনি।

মনির হোসেন ভূঁইয়া বলেন, কলাকান্দা ওয়ার্ডকে একটি আধুনিক, নয়নাভিরাম ও সত্যিকারের মানসম্মত ওয়ার্ডে পরিণত করা আমার দীর্ঘদিনের স্বপ্ন। এ স্বপ্ন থেকে আমি কলাকান্দা ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। শিক্ষার মানোন্নয়নের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে সম্পৃক্ত করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকে ঢেলে সাজানো, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা ও গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষালাভে সহায়তা করা হবে।

তিনি বলেন, ড্রেনেজ মাস্টার প্ল্যানের আধুনিকায়নের মাধ্যমে বাস্তবমুখী কর্মসূচী পালন করা হবে। ডাস্টবিন ব্যবস্থার আধুনিকায়ন ও এর সঠিক ব্যবহারে জনগণের সম্পৃক্ততা, নালাগুলোতে জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া স্বাস্থ্যসেবা, বেকারত্ব নিরসন, সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা জনগণের দোরগড়ায় পৌঁছে দেওয়া হবে।

Model Hospital

কলাকান্দা ওয়ার্ডকে গরীব ও দুস্থদের জীবনমান উন্নয়নে কর্মসংস্থানের ব্যবস্থা, নিজ উদ্যেগে প্রতিমাসে গরীব দুস্থদের রেশনিং কার্ডের আওতায় আনা, এলাকাভিত্তিক গভীর নলকূপ স্থাপনসহ ইশতেহারে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন মনির হোসেন ভূঁইয়া।

একটি সুন্দর, স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন কলাকান্দা ওয়ার্ড গড়তে আগামী ১৭ জুলাই ছেংগারচর পৌরসভা নির্বাচনে পডানির বোতল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জন্য তিনি।

প্রবীন মুরুব্বী আব্দুল খালেক প্রধানের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা কাজী কামরুল ইসলামের সঞ্চালনায় উঠান বৈঠকে এলাকার গন্যমান্য ব্যক্তি, নারী-পুরুষ ভোটাররা বক্তব্য রাখেন।
দিনব্যাপী কাউন্সিলর প্রার্থী মনির হোসেন ভূঁইয়া গণসংযোগ ও ভোটারদের কাছে কাছে ভোট প্রার্থনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।