বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তিন নেতার আগমনে কচুয়ার রাজনীতির মাঠ সরগরম

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৮:৪১ পিএম
তিন নেতার আগমনে কচুয়ার রাজনীতির মাঠ সরগরম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কচুয়ায় আওয়ামী লীগের ৩ নেতার আগমনে রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যৌথ মনোনয়নপ্রাপ্ত এনবিআরের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. গোলাম হোসেন শনিবার (৮ জুলাই) কচুয়ায় দিনব্যাপী রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। এবং একই দিনে তিন নেতার পৃথক পৃথক কর্মসূচীতে কচুয়ার রাজনৈতিক মাঠে টানটান উত্তেজনা বিরাজ করছে।

শনিবার সকাল ১০টায় ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের গনসংযোগ , দুপুর ১২টায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ, বিকাল ৩টায় উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করবেন। পরদিন রবিবার সকাল ১১ টায় কচুয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন ।

এদিকে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ সকাল ১০টায় কচুয়া উত্তর ইউনিয়নের ১৪৯নং জলা তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়। বিকাল ৩টায় পূর্ব বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

তাছাড়া একই দিন এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ¦ মো. গোলাম হোসেন বিকেল ৩টায় শ্রীরামপুরে মতবিনিময়, ৪টায় ডুমুরিয়ায় গনসংযোগ, সাড়ে ৪টায় স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে নলুয়া বাজারে মতবিনিময় সভা, সাড়ে ৫টায় মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।

Model Hospital

এদিকে ৩ নেতার এ আগমনকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বেশ সংগঠিত মনে হয়েছে। ৩ নেতার অনুষ্ঠানকে বাস্তবায়ন করতে স্ব স্ব গ্রুপের নেতা কর্মীগন ব্যস্ততার মধ্যে রয়েছে। প্রবীন আওয়ামী লীগ নেতা আবুল হোসেন বলেন একই দিনে ৩ নেতার আগমনে দলীয় নেতা কর্মীদের বিভাজন স্পষ্ট হয়ে দেখা দিয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital