বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বিতারা ইউনিয়নে ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৯:৩৪ পিএম
কচুয়ায় বিতারা ইউনিয়নে ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন
কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের ৩নং (দূর্গাপুর) ওয়ার্ড আওয়ামী যুবলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার দুপুরে স্থানীয় যুবলীগের আয়োজিত সাধারন সভায় নেতাকর্মীদের সর্ব সম্মতিক্রমে সাইফুল ইসলামকে সভাপতি ও আবু সিদ্দিককে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
বিতারা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ ইসমাইল ভূঁইয়ার সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক মিঞা মো. নিজাম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, ৩নং বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন মজুমদার,সিনিয়র সহ-সভাপতি ইউনুছ মিয়া,সাধারন সম্পাদক সোহাগ খান,সদস্য ডা. রুহুল আমিন,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোলাইমান প্রধান, ইউপি সদস্য আব্দুর জব্বার মোল্লা,বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন মিয়া প্রমুখ ।
এসময় কচুয়া উপজেলা যুবলীগের সদস্য কাজী আব্দুল বাতেন,বিতারা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক সফিকুর রহমান,জসিম উদ্দিন,আনোয়ার হোসেন,৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ওসমান গনি প্রধানসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital