শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা

আসন্ন নির্বাচনে বিএনপির রাজনৈতিক কান্ডারী হতে হবে বিশ্বস্ত ও আস্থাভাজন : ড: আলমগীর কবির পাটোয়ারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৮ জুলাই, ২০২৩, ১০:৫৪ পিএম
আসন্ন নির্বাচনে বিএনপির রাজনৈতিক কান্ডারী হতে হবে বিশ্বস্ত ও আস্থাভাজন : ড: আলমগীর কবির পাটোয়ারী
চাঁদপুর জেলা বিএনপির নবগঠিত কমিটিতে শাহরাস্তি – হাজীগঞ্জ উপজেলা থেকে উপদেষ্টা ও কার্যকরী কমিটিতে অন্তর্ভুক্ত নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে শাহরাস্তি উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সংলগ্ন জামিয়া ইসলামিয়া ওয়াদুদিয়া মাদ্রাসা মাঠে এ সংবর্ধনা এটির আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানের  বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান পাটোয়ারীর সঞ্চালনায় সংবর্ধধিত নেতৃবৃন্দরা হলেন জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আবদুল মান্নান খাঁন বাচ্চু, সহ-সভাপতি অধ্যক্ষ  ড: আলমগীর কবির পাটোয়ারী, আলহাজ্ব আবদুল মান্নান, জেলা মৎস্য জীবি বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো: মোস্তফা কামাল, সদস্য ব্যারিষ্টার মো: কামাল উদ্দীন আহম্মেদ,মো:  হাবিবুর রহমান পাটোয়ারী, ও সাবেক ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।
সংবর্ধনা সভায় জেলা বিএনপির সহ-সভাপতি ড.  আলমগীর কবির পাটোয়ারী বলেন, আগামী দিনগুলোতে বিএনপির রাজনৈতিক কান্ডারী হতে হবে বিশ্বস্ত দায়িত্বশীল এবং আস্থাভাজন। তাহলেই সাধারণ কর্মী সমর্থকরা স্বস্তিতে জাতীয়তাবাদ আদর্শের রাজনীতি পরিচর্চা করতে পারবেন। একপর্যায়ে তিনি নীতি আদর্শের বরাত দিয়ে বলেন সাবেক সংসদ  এম এ মতিন স্যার  বারবার সংসদ সদস্য হয়েছেন কর্মীদের ভালোবাসার গুনে।
সভায় আরো বক্তব্য রাখেন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক জাকিরুল ইসলাম খাঁন জুনু, সদস্য সচিব সাইফুল করিম মিনার, যুগ্ম আহবায়ক মোঃ ফখরুল ইসলাম পাটোয়ারী, বিএনপি নেতা মো: তাজুল ইসলাম সুমন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর কাজী আবদুল কুদ্দুস রানা প্রমুখ। সভায় উপজেলা বিএনপি,পৌর বিএনপি, যুবদল,ছাএদল, কৃষক  দল,শ্রমিক দল,তাতীদল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital