শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় গোলাম হোসেনের ব্যাপক গনসংযোগ ও পথসভা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৮ জুলাই, ২০২৩, ১১:১৪ পিএম
কচুয়ায় গোলাম হোসেনের ব্যাপক গনসংযোগ ও পথসভা

জাতীয় রাজস্ববোর্ডের সাবকে চেয়ারম্যান ও সচিব আলহাজ¦ মো. গোলাম হোসেন কচুয়ায় গনসংযোগ ও পথসভা করেছেন।

৮ জুলাই শনিবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে উপজেলার কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর, ডুমুরিয়া, সাদিপুর চাঁদপুর, নলুয়া, মনোহরপুর এলাকায় গনসংযোগ করেন।

তাছাড়া নলুয়া এবং মনোহরপুরে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. গোলাম হোসেন। ’

এসময় তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড আমাকে কচুয়া আসন থেকে যৌথ মনোনয়ন প্রদান করে। আমি বিশ্বাস করি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী ও মনোনয়ন বোর্ড আমাকে একক মনোনয়ন প্রদান করবে।

Model Hospital

গণসংযোগ কালে বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, সাবেক সহ-সভাপতি শাহাদাত মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আঃ জব্বার বাহার, আঃ বাতেন সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক মিন্টু, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক শামছ মিঠু, যুগ্ম আহবায়ক জসিমউদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital