শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলী জিলানী চিশতী কলেজে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ১১:৪১ পিএম
শাহতলী জিলানী চিশতী কলেজে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহ্তলী জিলানী চিশতী কলেজের আনুষ্ঠানিকভাবে দ্বাদশ শ্রেনির নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

৯জুলাই (রবিবার) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, নির্বাচনী পরীক্ষার ফলাফল খুবই গুরুত্বপূর্ন। আমরা তোমাদের অভিভাবকদের সাথে অভিভাবক সমাবেশ করেছি। এইচএসসি পরীক্ষা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইচএসসি পরীক্ষা পাসের সার্টিফিকেট এর গুরুত্ব রয়েছে। তোমাদের বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহন করতে হবে। বর্তমানে মেয়েরা পড়ালেখায় অনেক এগিয়ে রয়েছে। পড়াশুনার পাশাপাশি তোমরা ভালো মানুষ হতে হবে। তোমরা যারা নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তারা নির্ধারিত সময়ের মধ্যে ফরমপূরন করবে।

তিনি বলেন, এ প্রতিষ্ঠান মাদক, ইভটিজিং, সন্ত্রাসমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। সমাজ থেকে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। সোস্যাল মিডিয়াকে ইতিবাচক ভাবে ব্যবহার করতে হবে। মোবাইলের প্রতি আসক্ত না হয়ে তোমাদের পড়াশুনার প্রতি মনোযোগী হতে হবে। অভিভাবকগণ সন্তানদের খোঁজখবর নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী শিক্ষার উন্নয়নে কাজ করছে। সকল শিক্ষার্থীকে উপবৃত্তি আওতায় এনেছে। এ কলেজ সহ সকল প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মান করেছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিকে ধন্যবাদ জানাই।

Model Hospital

অনুষ্ঠানে শুরুতে নির্বাচনী পরীক্ষার ফলাফল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র কাছে হস্তান্তর করেন কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গভনির্ং বডির সদস্য মো: আবুল কালাম আজাদের পরিচালনায় অংশ নেন , শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, সহকারি অধ্যাপক আলেয়া চৌধুরী, সহকারি অধ্যাপক ফারজানা আক্তার, সহকারি অধ্যাপক মো: জিয়াউর রহমান।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন , কলেজের সিনিয়র প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, সিনিয়র প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী সিনিয়র প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, সহকারি শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা বেগম, কলেজ অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো: হযরত আলীসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহকারি অধ্যাপক মো: জিয়াউর রহমান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital