বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে

নেত্রী আমাকে মনোনয়ন দিলে কচুয়াবাসীর উন্নয়নে কাজ করে যাবো : গোলাম হোসেন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৯:০২ পিএম
নেত্রী আমাকে মনোনয়ন দিলে কচুয়াবাসীর উন্নয়নে কাজ করে যাবো : গোলাম হোসেন

আমরা তৃনমূল আওয়ামীলীগকে সাথে নিয়ে একসাথে কাজ করে কচুয়ার রাজনীতির আমূল পরিবর্তন করতে চাই। আমি একজন সাবেক আমলা হিসাবে নয়, আপনাদের সকলের ভাই হিসাবে পাশে থাকতে চাই। আমি দীর্ঘদিন বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ন মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেছি সুনামের সহিত। তাঁর ফলশ্রুতিতে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে জাতীয় রাজস্ববোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব হিসাবে দায়িত্ব্ প্রদান করেন।

দায়িত্ব পালনকালে বিডিআর বিদ্রোহের মতো স্পর্শকাতর ঘটনার সময় আমি স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের দায়িত্বে থেকে শেখ হাসিনার পরামর্শে ওই ঘটনার শান্তিপূর্ণ সমাধানে কাজ করেছি। রাজনীতিতে এসে সর্বসাধারনের সাথে মিশে আমার কাছে মনে হয়েছে এরই মধ্যে দিয়ে জনগণের সেবা করা সম্ভব। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রী আমাকে মনোনয়ন দিলে কচুয়াবাসীর উন্নয়নে কাজ করে যাবো।

আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কচুয়া আসন থেকে নৌকা মনোনয়ন দিয়ে নেত্রী আমাকে মূল্যায়ন করবেন। তিনি ১৬ জুলাই রবিবার বিকালে উপজেলার সাচার বাজারে ব্যবসায়ী ও সর্বসাধারণের সাথে গণসংযোগ শেষে পাথৈর ইউনিয়নের বড়দৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সাবেক ইউপি চেয়ারম্যান চৌধুরী নূরে আলমের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফ চৌধুরী রুবেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. এম.এ মালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হযরত আলী মেম্বার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহাল প্রধান, নির্বাহী সদস্য শাহীন সরোয়ার, যুবলীগ নেতা রাহাত চৌধুরী মামুন প্রমুখ।

Model Hospital

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।