বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভা নির্বাচনী মাঠে ৬৭ প্রার্থী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ১০:০৩ পিএম
ছেংগারচর পৌরসভা নির্বাচনী মাঠে ৬৭ প্রার্থী

আজ ১৭ জুলাই চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচন। নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন ও সংরক্ষিত আসনের ১৩ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, আজ ১৭ জুলাই ছেংগারচর পৌরসভা নির্বাচন ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ছেংগারচর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩৩৬। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ২ ও নারী ভোটার ১৬ হাজার ৩৩৪।

নির্বাচনে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এরা হলেন বাংলাদেশ আ’লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক লায়ন আরিফ উল্যাহ সরকার (নৌকা), জাতীয় পাটির মনোনীত প্রার্থী ও ছেংগারচর পৌর জাপার সভাপতি মো. সেলিম হোসেন (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার (নারিকেল গাছ) ও ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল ওয়াদুদ মাস্টার (মোবাইল ফোন)।

Model Hospital

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে (১,২,৩) ১নং ওয়ার্ড মনোয়ারা বেগম (জবা ফুল), শেফালী (অটোরিক্সা), ছালমা বেগম (চশমা) ও মুনমুন (আনারস)।
২নং (৪, ৫, ৬) ওয়ার্ডে মিল্লাতুল নেছা মিলি (জবা ফুল), আছমা বেগম (টেলিফোন), জাহানারা বেগম (চশমা), পদ্ম রানী (অটোরিক্সা), আকলিমা বেগম (আনারস) ও আনোয়ারা (দ্বিতল বাস)।
৩নং (৭, ৮, ৯) ওয়ার্ডে কানিজ ফাতেমা (চশমা), নুরুন্নাহার (আনারস), শিউলী বেগম (জবা ফুল)।

কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে রুহুল আমিন মোল্লা (পাঞ্জাবী), আমিন মিয়াজী (পানির বোতল), সাইফুদ্দিন (উট পাখি), নাছির উদ্দিন ফরাজী (ব্লাকবোর্ড), সোলায়মান রতন ফরাজী (গাঁজর), কামাল উদ্দিন (ডালিম), মো. সবুজ (টেবিল ল্যাম্প)।

২নং মো. খোকন মিয়া (উটপাখি), সৈয়দ মো. সফিকুল ইসলাম (পানির বোতল), হারিস খান (ডালিম), আমান উল্লাহ (পাঞ্জাবি)।
৩নং ওয়ার্ডে জহিরুল আলম (টেবিল ল্যাম্প), জাহাঙ্গীর আলম (ডালিম), মনির হোসেন (পানির বোতল), আক্তার হোসেন (ব্লাক বোর্ড), মজিবুর রহমান (পাঞ্জাবী), শহীদ উল্লাহ সরকার (উট পাখি)।

৪নং ওয়ার্ডে শাহাদাত হোসেন ঢালী খোকন (টেবিল ল্যাম্প), নাজমুল হাসান (ব্লাক বোর্ড), ওমর ফারুক খান (ডালিম), ইয়াছিন খান (উটপাখি), শাহজালাল (পাঞ্জাবি), চাঁন মিয়া প্রধান (ব্রীজ), নূরউদ্দিন (পানির বোতল)।

৫নং ওয়ার্ডে আব্দুল মান্নান বেপারি (পাঞ্জাবি), রমা দত্ত (পানির বোতল), আব্দুল লতিফ মিয়াজী (ডালিম), আল-আমিন মিয়াজী (টেবিল ল্যাম্প), মুছা আহাম্মদ জীবন (উট পাখি)।
৬নং ওয়ার্ডে আল-আমীন সরকার (ডালিম), বিল্লাল হোসেন (উটপাখি), আমান উল্লাহ (পাঞ্জাবী), শরীফ হোসেন (পানির বোতল)।

৭নং ওয়ার্ডে আব্দুল মতিন (টেবিল লাম্প), লিয়াকত আলী (ব্রীজ), আবুল বাশার (পানির বোতল), এনামুল হক (ব্লাকবোর্ড), রুহুল কুদ্দুস (পাঞ্জাবী), আলাউদ্দিন (গাজর), সফিকুল ইসলাম (ডালিম), আনোয়ার হোসেন (উটপাখি)।

৮নং ওয়ার্ডে বোরহান প্রধান (ডালিম), শাহজাহান মোল্লা (ব্লাকবোর্ড), জামান সরকার (পাঞ্জাবী), বিল্লাল হোসেন, (ব্লাকবোর্ড), শারফুদ্দিন শাওন (টেবিল ল্যাম্প), মোখলেছুর রহমান চৌধুরী (উটপাখি)।

৯নং ওয়ার্ডে বোরহান উদ্দিন (উটপাখি), শামীম হোসেন (পাঞ্জাবী), গিয়াস উদ্দিন (পানির বোতল)।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital