শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা সভাপ‌তি কামাল, সম্পাদক অভিজিত ও সাংগঠনিক জাবেদ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ১০:১৩ পিএম
জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা সভাপ‌তি কামাল, সম্পাদক অভিজিত ও সাংগঠনিক জাবেদ

জাতীয় সাংবাদিক সংস্থার চাঁদপুর জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট মুহম্মদ আলতাফ হোসেনের স্বাক্ষরিত পত্রে সাংবা‌দিক এম এম কামাল কে সভাপ‌তি ও সাংবা‌দিক অ‌ভি‌জিত রায়‌ কে সাধারণ সম্পাদক এবং জবাবে হোসেন কে সাংগঠনিক সম্পাদক ক‌রে ১২ জুলাই ২০২৩ইং হইতে আগামী দুই বছরের জন্য এ ক‌মি‌টি ক‌মি‌টি অনু‌মোদন দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ক‌মি‌টি।

বুধবার (১২ জুলাই ) দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মফস্বল সম্পাদক ও জাতীয় দৈনিক লাখো কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি, মেঘনা টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি, ইবিসি নিউজের সম্পাদক এম.এম কামাল কে সভাপতি এবং জাতীয় দৈ‌নিক বিজ‌নেস বাংলা‌দেশ এর চাঁদপুর জেলা প্রতি‌নি‌ধি, দৈনিক চাঁদপুর প্রতিদিনের প্রতি‌নি‌ধি অভিজত রায় কে সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার মোঃ জাবেদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ক‌মি‌টি।

৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন‌্যান‌্যরা হ‌লেঃ সি‌নিয়র সহ-সভাপ‌তি মাওঃ সাইফুল্লাহ, সহ-সভাপতি এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ফাহিম শাহরিয়ার কৌশিক, দৈনিক চাঁদপুর কন্ঠের জিএম কাদির, মোঃ ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইলশেপাড় পত্রিকার ডিকে সোলাইমান, মোঃ মহসিন আলম, রাজিব চন্দ্র শীল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন পাটওয়ারী, দপ্তর সম্পাদক মোঃ আরিফ হোসেন শান্ত, সহ-দপ্তর সম্পাদক মোঃ রিজভী চৌধুরী, আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক এ এম যোবায়ের, সহ-অর্থ সম্পাদক জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার শাহরাস্তি প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান লিটু, এডভোকেট আবুল হাছানাত, এডভোকেট কবির চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ইবিসি নিউজের নির্বাহী সম্পাদক আমেনা বেগম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদকমোঃ হাছান আলী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খোরশেদ আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জসিম মেহেদী, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহাদাৎ হোসেন রতন, সমির ভট্টাচার্য, মোঃ আলী আশরাফ ভূঁইয়া, মোঃ মাসুদ সরকার, মেহেদী হাসান বাবু ও শরিফুল ইসলাম রিংকু।

ক‌মি‌টি অনু‌মোদনকা‌লে কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট মুহম্মদ আলতাফ হোসেন বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সাংবাদিকদের পাশে দাড়ানোই এখন আমাদের উদ্দেশ্য। সাংবাদিক কল্যাণই আমাদের অঙ্গীকার” স্লোগান কে সামনে রেখে সাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকার পিছিয়ে পরা ও নির্যাতিত সাংবাদিকদের এগিয়ে নিয়ে যাওয়া এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত সাংবাদিকদের সাহায্য করার লক্ষে গঠিত হয়েছে “ জাতীয় সাংবাদিক সংস্থা । সাংবাদিকদের অধিকার নিশ্চিতকরণে কাজ করবো এবং মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে তুলবো সবার মাঝে ইনশাআল্লাহ।

Model Hospital

উল্লেখ্য যে, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত, স্বাধীনতার স্বপক্ষে বাংলাদেশের বৃহৎ জনকল্যাণমুলক সাংবাদিক সংস্থা । এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের সকল সাংবাদিকের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি ও সুবিধা ও অসুবিধা নিয়ে সর্বদা কাজ করে আস‌ছে।

উল্লেখিত কমিটি দুই বৎসরের জন্য অনুমোদন দিয়ে চাঁদপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও চাঁদপুর মডেল থানা জেলা কার্যালয় এর কাছে অনুলিপি প্রেরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital