কচুয়ায় ফতেহপুর দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
শিক্ষার গুনগত মান উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কচুয়ায় উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ফতেহ্পুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার প্রাঙ্গনে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো.আলমগীর হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো.মামুনুর রশিদ ভূইঁয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, চাঁদপুর জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া,সাবেক ইউপি চেয়ারম্যান মো.সামছু উদ্দিন মুন্সি, শ্রমিকলীগ নেতা মোস্তফা,আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন তালুকদার, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন প্রধান, অভিভাবক সদস্য কামরুল হাসান মেম্বার প্রমুখ।

এসময় দলীয় নেতাকর্মী,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









