শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ ১৩ ইউনিয়নে বিএনপির সমর্থিত প্রার্থী ১৬ জন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ১:৫৭ পিএম
ফরিদগঞ্জ ১৩ ইউনিয়নে বিএনপির সমর্থিত প্রার্থী ১৬ জন
নিজস্ব প্রতিনিধি : নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৫ম ধাপে আগামী ৫ জানুয়ারী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মনোনয়নপত্র জমাদান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে মোট ৭৪৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন মোট ১০৫ জন তার মধ্যে বিএনপির সমর্থিত প্রার্থী১৬ জন।
তারা হলেন, বালিথুবা পশ্চিম ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান, জসিম উদ্দিন স্বপন মিয়াজি, বালিথুবা পূর্ব ইউনিয়নে বিএনপি নেতা মো: ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন খান নয়ন, সুবিদপুর পূর্ব ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আব্দুল হক মিয়াজী, বিএনপি নেতা আরমান হোসেন, সুবিদপুর পশ্চিম ইউনিয়নে বর্তমান চেয়রম্যান মহসীন হোসেন, গুপ্টি পূর্ব ইউনিয়নে সাবেক চেয়ারম্যান শাহাজাহান পাটওয়ারী, গুপ্টি পশ্চিম ইউনিয়নে মোঃ আব্বাছ, পাইকপাড়া উত্তর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের পাটওয়ারী, গোবিন্দপুর উত্তর ইউনিয়নে বিএনপি নেতা মো. মাসুদ আলম, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আ: হান্নান মিয়া, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বাছির আহমেদ, বিএনপি নেতা শাহাদাত হোসেন টেলু, হারুনুর রশিদ পাটওয়ারী চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে বিএনপি নেতা মো: শাহজাহান, রূপসা উত্তর ইউনিয়ন ও রূপসা দক্ষিণে ইউনিয়ন বিএনপির সমর্থিত কোন প্রার্থী মনোনোয়ন জমা দেয় নাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital