বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

‘আওয়ামী লীগ সরকার শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে’ : ড. মহীউদ্দীন আলমগীর এমপি

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ১০:১০ পিএম
‘আওয়ামী লীগ সরকার শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে’ : ড. মহীউদ্দীন আলমগীর এমপি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন আলমগীর বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিগত বিকাশে আমাদেরকে আন্তারিক হতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সূচিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে এখন শতভাগ শিক্ষার্থীরা পড়াশোনা করছে। নারী শিক্ষার যথেষ্ট অগ্রগতি রয়েছে। এতে নারী ও পুরুষের সম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আগামী ৫ বছর পর যে সমাজ পাবেন তাহবে শিক্ষিত সমাজ, আলোকিত সমাজ, বৈষম্য সমাজ। আগামী নির্বাচনে যারা নিজেদের আখের গুছাতে নেতৃত্ব নিতে চায় তাদেরকে নেতৃত্ব দিবেন না। মানুষের উন্নয়ন কামী ব্যাক্তিকে সমর্থন জানাবেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড বিশ্ববাসীর প্রশংসা কুড়াচ্ছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিবো।

বুধবার সকালে কচুয়া উপজেলার আইনগিরি উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।

আইনগিরি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে ও আইনগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জামাল হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, আইনগিরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, আইনগিরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়লা হাবীব, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আইনগিরি উচ্চ বিদ্যালয়ে বিদ্যুৎসাহী সদস্য মীর নাছির উদ্দিন, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহবুবে রাব্বনি মানিক প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ, সাবেক জেলা পরিষদের সদস্য রওনক আরা রত্না, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সালমা শহীদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূঁইয়া।

Model Hospital

একই দিন ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি আইনগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবন ও উজানী আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন করেন। উজানী আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা জাফরুল হাসান খোকনের পরিচালায় এই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা,পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইঁয়া,বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগিছ সুলতানা,সহকারি শিক্ষক আবুল খায়ের,ইউপি সদস্য মজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল,যুবলীগ নেতা আবু সাইদ খান প্রমুখ। এসময় দলীয় নেতাকর্মী,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম
হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

চাঁদপুরের হাজীগঞ্জে কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কেটে বিভিন্ন জলাশয় ভরাটের কাজে ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার দুটি ইউনিয়নে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ১৫০টি ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে। এ ছাড়া তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রাম এবং দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের তালুকদার বাড়ি ব্রিজের কাছে নাসিরকোট মৌজার বেতাগি বিলে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

Model Hospital

অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দিনের বেলায় কৃষিজমির আশপাশে ড্রেজার মেশিন ও পাইপ স্থাপন করে রাখা হয়। পরে রাতের বেলায় এসব যন্ত্র চালু করে পাইপের সাহায্যে জমির উপরিভাগের মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এসব মাটি দিয়ে পুকুরসহ বিভিন্ন জলাশয় ভরাট করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।

কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি অপসারণের কারণে আশপাশের জমিতে ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি জমির স্বাভাবিক গঠন ও উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষিজমির দীর্ঘমেয়াদি উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জামগুলো অকেজো করার উদ্যোগ নেয় প্রশাসন। অভিযানের অংশ হিসেবে দুটি পৃথক স্থানে থাকা প্রায় ১৫০টি ড্রেজার পাইপ সম্পূর্ণ বিনষ্ট করা হয়। পাশাপাশি তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়, যাতে সেগুলো ব্যবহার করে পুনরায় মাটি কাটা ও পরিবহন করা না যায়।

ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে কৃষিজমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে টপসয়েল কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।