সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

নির্বাচন ও উন্নয়নশীল দেশের মর্যাদা উত্তরণে জনপ্রত্যাশা ও অংশীজনদের মতবিনিমা সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ১০:৪২ পিএম
নির্বাচন ও উন্নয়নশীল দেশের মর্যাদা উত্তরণে জনপ্রত্যাশা ও অংশীজনদের মতবিনিমা সভা
ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট এর সহযোগিতায় ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের আয়োজনে নির্বাচন ও উন্নয়নশীল দেশের মর্যাদায় আসন্ন উত্তরণে জনপ্রত্যাশা ও অংশীজনদের দায়িত্ব বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জুলাই) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির।
কিভাবে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ পথ তৈরি করা যায় এই বিষয়ের উপর আওয়ামীলীগ-বিএনপি ও ইসলামী আন্দোলন সহ নিবন্ধিত রাজনৈতিক দল ও নাগরিক সমাজের নেতৃবৃন্দকে নিয়ে এমত বিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্যাহ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাবেক সাধারণ সম্পাদ রহিম বাদশা, জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জাকির হোসেন হিরু, বাসদের সভাপতি কমরেড শাহজাহান তালুকদার, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, ইসলামী আন্দোলনের অর্থ সম্পাদক বেলাল, নির্বাহী সদস্য মাওলানা জুবায়ের আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বদরুল আলম, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক মো. মনিরুল ইসলাম খান, সদর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সোয়েবুর রহমান পলাশ, জেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক শরিফ হোসেন পাটোয়ারী সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে রাষ্ট্রের উন্নয়নে শান্তিপূর্ন সমাধানের পথরেখায় কিভাবে একটি অবাধ, সুষ্ঠু ও অংশ গ্রহণ মূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ন পথ তৈরি করা যায়, নির্বাচন প্রক্রিয়া, আস্হা ও অংশ গ্রহণ, গণমাধ্যম, নাগরিক অধিকার বিষয় গুলো নিয়ে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিগন মুক্ত আলোচনায় রাজনৈতিক বানিজ্য বন্ধ করে সরকার এবং প্রশাসন কর্তৃক একটি গ্রহনযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তাব তুলে ধরেন।

দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থান সৃষ্টির আহ্বান ইউএনও মনিরা খাতুন

শাহরাস্তিতে যুব দিবসে ৬ যুবক পেলেন ১০ লাখ টাকার ঋণ, প্রশিক্ষণ সনদ ও পুরস্কার বিতরণ

মো. মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১২ পিএম
শাহরাস্তিতে যুব দিবসে ৬ যুবক পেলেন ১০ লাখ টাকার ঋণ, প্রশিক্ষণ সনদ ও পুরস্কার বিতরণ
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুন। মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।
সভাপতির বক্তব্যে ইউএনও মনিরা খাতুন বলেন, যুবসমাজ দেশের জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের দক্ষতা ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারলে দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। যুবকদের জীবনের একটি পর্যায় শেষ হয়ে গেছে, এমনটি না ভেবে নতুন উদ্যোগ গ্রহণ ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে ইতিবাচক চিন্তা করতে হবে।তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে। এসব প্রশিক্ষণ নিয়ে শুধু সনদ অর্জন করলেই হবে না, অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
গবাদিপশু পালন, কাঁথা সেলাইসহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি পরিবারের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখা সম্ভব।ইউএনও আরও বলেন, নারীরাও প্রশিক্ষণ নিয়ে আয়মূলক কাজে যুক্ত হলে পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। এতে সন্তানদের শিক্ষা ও চিকিৎসার ব্যয় নির্বাহের পাশাপাশি বয়স্ক মা-বাবার পাশে দাঁড়ানো সম্ভব হবে। প্রশিক্ষণ গ্রহণের পর কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়োজনীয় সহায়তা ও ঋণের জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে ছয়জন যুবক ও যুবার  মধ্যে মোট ১০ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এ ছাড়া পাঁচজনকে প্রশিক্ষণ সনদ, ২০ জনকে গাছের চারা, দুজনকে সফল সংগঠক হিসেবে ক্রেস্ট এবং একজনকে সফল খামারি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান, উপজেলা বিএনপির সহসভাপতি শাহ মোহাম্মদ আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন,উপজেলা  যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পারভীন সুলতানা লাভলী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান পাটওয়ারী, উদ্যোক্তা গিয়াস উদ্দিন ও খোরশেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
এদিকে, জাতীয় যুব দিবস উপলক্ষে শাহরাস্তি যুব শক্তি ফাউন্ডেশনের সভাপতি নেয়ামত উল্লাহ অভির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়।