সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মতলব দক্ষিণ উপজেলা কমিটি অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৮:১৯ পিএম
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মতলব দক্ষিণ উপজেলা কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মতলব (দ:) উপজেলা শাখার ২০২৩-২৫ ইং সালের জন্য ২ বছর মেয়াদী ৩২ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

৩ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার সভাপতি রতন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক রঞ্জীত রায় চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন দেয়া হয়।

এতে মদন মোহন সাহাকে সভাপতি, শ্রী আশীষ সরকারকে নির্বাহী সভাপতি এবং শ্রী সুদর্শন দাসকে সাধারণ সম্পাদক ও শ্রী সুমন চন্দ্র সাহাকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়।

৩২ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শ্রী সুভাষ চন্দ্র ঘোষ, সহ-সভাপতি শ্রী রাম চন্দ্র সাহা, সহ-সভাপতি নন্দলাল ঘোষ, সহ-সভাপতি শ্রী বিধান চন্দ্র দাস, সিনিয়ার যুগ্ন-সাধারন সম্পাদক শ্রী রতন চন্দ্র লোধ, যুগ্ন-সাধারন সম্পাদক শ্রী জগন্নাথ সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী সমীর চন্দ্র দাস, প্রচার সম্পাদক শ্রী প্রদীপ সাহা, অর্থ সম্পাদক শ্রী সজল কুমার নন্দী, শিক্ষা ও গবেষনা সম্পাদক শ্রী উজ্জল চন্দ্র দাশ, আইন ও তথ্য সম্পাদক শ্রী তপন চন্দ্র সাহা, মহিলা সম্পাদিকা শ্রমতি মৌসুমি নন্দী, ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী অজয় চক্রবত্তী, ভ্রমন বিষয়ক সম্পাদক, শ্রী শ্যামল চন্দ্র চক্রবর্ত্তী,

Model Hospital

কার্যকরী সদস্যগণ, তাপস কুমার সাহা, পীযুষ সাহা, নিমাই ঘোষ, সুখঞ্জন দাস, উৎপল কুমার চন্দ্র, হিমাংশু সরকার, শ্রীবাস চক্রবত্তী, অর্জুন চন্দ্র চন্দ, সুব্রত সাহা, উত্তম সাহা, চন্দন দত্ত, হারাধন দাস, শ্যামল চন্দ্র দাস, যুবরাজ সূত্রধর প্রমুখ।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।