সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন 

মো: মুছা তপদার প্রকাশিত: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ৮:৫২ পিএম
শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন 
বাংলাদেশ স্কাউটস এর  রোভার  ও স্কাউটের দেশব্যাপী ৫০ লাখ বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলার শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপে   বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের স্থায়ী জায়গায় এবং আশপাশে এলাকায়  বৃক্ষরোপণ করা হয়েছে।
শুক্রবার  (৪ ইং আগষ্ট ) বিকালে শহরের নতুন বাজার হোটেল সফিনা বোডিং ,শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের স্থায়ী কার্যলয়ে ফলজ বৃক্ষ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপে সম্পাদক মো: আখতারুজ্জামান খোকা।
এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ন সম্পাদক ও কোষাধ্যক্ষ মুহাম্মদ মারনুছ মাহমুদ (তন্ময়), ইউনিট লিডার মো: সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ফারহান তাওসীফ, দপ্তর সম্পাদক রোভার জাবির হোসেন রাফি, প্রচার সম্পাদক রোভার মো: মুছা তপদার,  রোভার মো: ফাইয়াজ আহমেদ তাওসিফ, রোভার শামিম মাঝি সহ স্কাউট রোভার স্কাউট বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রুপ সম্পাদক মো: আখতারুজ্জামান খোকা বলেন, স্কাউট সদস্যরা সেবার ব্রত হয়ে সৃজনশীলতার সাথে বিভিন্ন কাজে অংশগ্রহণ করে যাচ্ছেন। এর ধারাবাহিকতায়  বিভিন্ন  ফাকা জায়গায় মৌসুমি ফলজ ও ওষুধি বৃক্ষরোপন করা হবে।
গ্রুপের যুগ্ন সম্পাদক ও কোষাধ্যক্ষ মুহাম্মদ মারনুছ মাহমুদ (তন্ময়) বলেন, ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় ব্যাপকহারে বৃক্ষরোপণ করতে হবে। প্রচন্ড তাপদাহ থেকে মুক্তির জন্যে পরিবেশে বৃক্ষরোপণের বিকল্প নেই। রোভার স্কাউটের এমন সেবামূলক কার্যক্রম প্রশংসার দাবি রাখে।

দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থান সৃষ্টির আহ্বান ইউএনও মনিরা খাতুন

শাহরাস্তিতে যুব দিবসে ৬ যুবক পেলেন ১০ লাখ টাকার ঋণ, প্রশিক্ষণ সনদ ও পুরস্কার বিতরণ

মো. মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১২ পিএম
শাহরাস্তিতে যুব দিবসে ৬ যুবক পেলেন ১০ লাখ টাকার ঋণ, প্রশিক্ষণ সনদ ও পুরস্কার বিতরণ
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুন। মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।
সভাপতির বক্তব্যে ইউএনও মনিরা খাতুন বলেন, যুবসমাজ দেশের জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের দক্ষতা ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারলে দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। যুবকদের জীবনের একটি পর্যায় শেষ হয়ে গেছে, এমনটি না ভেবে নতুন উদ্যোগ গ্রহণ ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে ইতিবাচক চিন্তা করতে হবে।তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে। এসব প্রশিক্ষণ নিয়ে শুধু সনদ অর্জন করলেই হবে না, অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
গবাদিপশু পালন, কাঁথা সেলাইসহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি পরিবারের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখা সম্ভব।ইউএনও আরও বলেন, নারীরাও প্রশিক্ষণ নিয়ে আয়মূলক কাজে যুক্ত হলে পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। এতে সন্তানদের শিক্ষা ও চিকিৎসার ব্যয় নির্বাহের পাশাপাশি বয়স্ক মা-বাবার পাশে দাঁড়ানো সম্ভব হবে। প্রশিক্ষণ গ্রহণের পর কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়োজনীয় সহায়তা ও ঋণের জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে ছয়জন যুবক ও যুবার  মধ্যে মোট ১০ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এ ছাড়া পাঁচজনকে প্রশিক্ষণ সনদ, ২০ জনকে গাছের চারা, দুজনকে সফল সংগঠক হিসেবে ক্রেস্ট এবং একজনকে সফল খামারি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান, উপজেলা বিএনপির সহসভাপতি শাহ মোহাম্মদ আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন,উপজেলা  যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পারভীন সুলতানা লাভলী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান পাটওয়ারী, উদ্যোক্তা গিয়াস উদ্দিন ও খোরশেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
এদিকে, জাতীয় যুব দিবস উপলক্ষে শাহরাস্তি যুব শক্তি ফাউন্ডেশনের সভাপতি নেয়ামত উল্লাহ অভির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়।