খাদেরগাঁও ইউনিয়নে ওয়ার্ড যুবদলের কমিটি গঠনকল্পে আলোচনা সভা
মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদদেরগাঁও ইউনিয়নের ৩ ও ৯নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে শনিবার (৫ আগস্ট) বিকেলে স্থানীয় পুটিয়া বায়তুল আকসা জামে মসজিদের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহীদ মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার।

ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিঞা মোঃ ফারুকের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন মিয়াজী, মনির ঢালী, সোহাগ বকাউল, জসিম উদ্দিন মিয়াজী, কাউছার আহমেদ, তাজুল ইসলাম প্রধান, সুমন মোল¬া, প্রমুখ। এছাড়া আরও বক্তব্য রাখেন যুবদল নেতা আবুল কালাম আজাদ বকাউল, স্বপন দেওয়ানজী, লিটন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম মিয়াজী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি সেলিম পাটোয়ারী, ছাত্রদল নেতা মোহসিন পাটোয়ারী প্রমুখ।

পরে ৩ ও ৯ নং ওয়ার্ড যুবদলের কমিটি ঘোষণা করা হয়। এসময় শাহাদাত হোসেন খোকাকে সভাপতি, নাছির উদ্দীন প্রধানকে সাধারণ সম্পাদক এবং নাছির মিয়াজীকে সাংগঠনিক সম্পাদক করে ৩নং ওয়ার্ডে যুবদলের কমিটি ঘোষণা করা হয়। এছাড়া জাকির হোসেন মিয়াজীকে সভাপতি, কামাল প্রধানকে সাধারণ সম্পাদক এবং জামাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৯নং ওয়ার্ড যুবদলের কমিটি ঘোষণা করা হয়।









