শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ১৫ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ৩:১০ পিএম
ফরিদগঞ্জ চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ১৫ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ

এস এম ইকবাল : ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ডিসেম্বর রোববার যাচাই বাছাই কালে সংশ্লিষ্ট রির্টানিং অফিসার ফরিদগঞ্জের ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে ১৫ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা দিয়েছেন।

১২ ডিসেম্বর দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সভাকক্ষে যাচাই বাছাই শেষে প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা দেন উক্ত ইউনিয়নের নির্বাচনী কর্মকর্তা।

১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান পদে ১৫ জন হলেন, আ’লীগ মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান মিরাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আমান উল্ল্যা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান বাছির আহমেদ, মামুনুর রশিদ (সুমন হাওলাদার), ইকরাম হোসাইন, মো. বিল্লাল হোসেন, শাহাদাত হোসেন টেলু, নুরুল আমিন পাটওয়ারী, হারুনুর রশিদ পাটওয়ারী, হাসান আহমেদ সুমন, মোস্তফা কামাল পাটওয়ারী, তোফাজ্জল হোসেন, আবুল হোসেন পাটওয়ারী, আব্দুল মোতালেব, এস এম নুরুন্নবী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital