বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে চতুর্থ দফায় ১৫৮টি আশ্রয়নের ঘর উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী

সজীব খান প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৮:১৯ পিএম
চাঁদপুরে চতুর্থ দফায় ১৫৮টি আশ্রয়নের ঘর উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী

আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার চাঁদপুরে আজ ৪র্থ পর্যায়ের ১শত ৫৮টি আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন করবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিন। এক যোগে সারা দেশের আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো উদ্বোধন করবেন তিনি।

ঘরগুলো উদ্বোধনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘরগুলো নির্মানর কাজ ও শেষ হয়েছে, বৈদ্যুৎতিক সংযোগ, গভীর নলকূল বসানো হয়েছে। উপকার ভোগীদের মাঝে জমিসহ ঘরগুলো হস্তান্তর করা হবে। চাঁদপুর জেলা প্রশাসকের তথ্যবধায়নে সঠিক ভাবে ঘরগুলো নির্মান করা হয়েছে, প্রধানমন্ত্রীর আশ্রয়নের অধিকার যথা নিয়মে হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক মনিটরিং করা হয়েছে।

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের সরকার জমি অধিগ্রহন করে ৪৪টি এবং লক্ষিপুর মডেল ইউনিয়নে ২৪, বাগাদীতে ২টি. চাঁদপুর সদরে মোট ৭০টি রয়েছে, প্রতিটি ঘর নির্মানের জন্য ২ লক্ষ ৮৪ হাজার ৫শত টাকা সরকার বরাদ্ধ দিয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা মতাবেক চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ প্রকল্পের কাজ নিবিড় মনিটরিং করছেন।

প্রতিনিয়ত কাজগুলোর তিনি তথ্যবধায়ন করে নিয়মানুসারে করেছেন। সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম তিনিও যথা নিয়মে কাজগুলো হয় তার জন্য নির্মানাধীনস্থানের মালামালসহ যাবতীয় খোঁজ খবর নিচ্ছেন, সরজমিনে গিয়েছেন, এক একটি ঘর এক একটি অসহায় পরিবারের অসহায় জীবনে ঘুরে দাঁড়ানোর গল্প। আর তাই এ গল্পে নীরব শব্দ হয়ে থাকার জন্যই নিয়মিত সদর উপজেলার প্রশাসন পরিদর্শন করছেন।

Model Hospital

মৈশাদী ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার রিয়াজ উদ্দিন রাজু সদর উপজেলা প্রশাসনের মনোনীত ব্যাক্তি হিসেবে মৈশাদীতে নির্মানাধীন ৪৪টি ঘরের কাজগুলো দেখাশুনা করেছেন। মালামালগুলো যাতে কোন প্রকার নরচর হতে না পারে তার জন্যও রিয়াজ উদ্দিন রাজু সার্বিক্ষণিক সেখানে দেখবাল করে যাচ্ছেন।

রিয়াজ উদ্দিন রাজু বলেন, সরকারের আশ্রয়ণ অশ্রল্পের কাজগুলো নির্মানে যাতে সঠিক ভাবে করা হয়, তার জন্য উপজেলা প্রশাসন আমাকে দেখবাল করার জন্য রেখেছেন, আমি সরকারের এ আশ্রয়ণ প্রকল্পের মালামালগুলো যাতে চুরি না হতে পারে সেজন্য সার্বক্ষনিক থেকেছি, সব সময় উপজেলা প্রশাসনের সাথে ভালমন্দ নিয়ে যোগাযোগ করেছি, প্রধানমন্ত্রীর আশ্রয়ণের অধিকার বাস্তবায়নের সাথে থাকতে পেরে আমি সত্যি আনন্দ উপভোগ করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।