শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক নেতা মরহুম ইকরাম চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে মহামায়ায় মিলাদ ও দোয়া

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৮:২৩ পিএম
সাংবাদিক নেতা মরহুম ইকরাম চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে মহামায়ায় মিলাদ ও দোয়া
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার, দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক মরহুম ইকরাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বাদ জোহর এলাকার বিভিন্ন সুধীজন মুসুল্লীদের অংশ গ্রহনে চাঁদপুর সদর উপজেলার মহামায়া মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা (মোল্লাবাড়ী) জামে মসজিদে উক্ত দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রাক্তন রিপোর্টার মোঃ কামাল হাজী, মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নেছার আহমাদ।
সংক্ষিপ্ত বক্তব্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী বলেন, মরহুম ইকরাম চৌধুরী একজন সৎ ও বিনয়ী সাংবাদিক নেতা ছিলেন। সাংবাদিতা ছিল তার নেশা ও পেশা। সততা ও অধিকতর পরিশ্রমের ফলে এ পেশায় থেকে তিনি অনেক সম্মান অর্জন করতে সক্ষম হয়েছেন। তার আদর্শে অনেকে সাংবাদিকতা পেশায় এসে অধ্যবধি সুনামের সহিত বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করে আসছেন। তিনি সব সময় সাংবাদিকদের কল্যাণের জন্য কাজ করেছেন। এছাড়া জীবদ্দশায় তিনি লিখুনীর মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরেছেন গণমাধ্যমে। আমি তার পত্রিকায় প্রথম দিকে কাজ করার সুবাধে বুঝতে পেরেছি তিনি  দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকা বের করতে সব সময় নিজের সাথে যুদ্ধ করে গেছেন। কারন সার্বিক দিক দিয়ে একটি পত্রিকা একজন ব্যক্তির পক্ষে নিয়মিত বের করা বেশ কঠিন কাজ। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি।
অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নেছার আহমাদ বলেন, যুতটুকু জেনেছি মরহুম ইকরাম চৌধুরী একজন ভালো মানের মানুষ ছিলেন। তিনি তার কর্ম জীবনের বিভিন্ন অবস্থানে থেকে মানুষের কল্যাণে কাজ করে গেছেন।  আমি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি। তার প্রতিষ্ঠিত চাঁদপুর দর্পণ পত্রিকা যেনো বেঁচে থাকে এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে সে জন্য আপনারা দোয়া করবেন।
দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার মহসীন আলম এর আয়োজনে উক্ত দোয়ার অনুষ্ঠানে অংশ গ্রহন করেন মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোঃ আওলাদ হোসেন মোল্লা, উক্ত মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক ও দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রাক্তন রিপোর্টার মোঃ তারিকুল ইসলাম, প্রভাষক ড. মোঃ মোশাররফ হোসেন, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান হাওলাদার সাজু, মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মোল্লা, রফিকুল ইসলাম, সাইফুল গনি, জাহাঙ্গীর হোসেন, মান্দারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহনেওয়াজ খান, সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ মোবারক পাটওয়ারী, ব্যবসায়ী ইয়াছিন পাটওয়ারীসহ এলাকার সুধীজন ও মুসুল্লিগণ। মিলাদ পরিচালনা করেন মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ শরিয়ত উল্লাহ। মুনাজাত পরিচালনা করেন উক্ত মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নেছার আহমাদ। পরে অংশ গ্রহনকারী নেতৃবৃন্দ ও মুসুল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, সাংবাদিক নেতা মরহুম ইকরাম চৌধুরী ২০২০ সালের ৮ আগস্ট কিডনী সমস্যা জনিত কারনে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি চাঁদপুরের সাংবাদিক অঙ্গনে একজন বরেণ্য ও শ্রদ্ধাভাজন সাংবাদিক নেতা ছিলেন। কাজ করে গেছেন প্রেসক্লাব ও সাংবাদিকদের কল্যাণে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital