বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খাদেরগাঁও ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড যুবদলের কমিটি ঘোষণা

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৮:৫৮ পিএম
খাদেরগাঁও ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড যুবদলের কমিটি ঘোষণা

মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদদেরগাঁও ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে বুধবার (৯ আগস্ট) বিকেলে ইউনিয়নের দক্ষিণ নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহীদ মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার।

ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ঢালী, সোহাগ বকাউল, লিটন মজুমদার, স্বপন দেওয়ানজী, ইউনিয়ন যুবদলের সদস্য লিটন মজুমদার, আলমগীর হোসেন আলম প্রধান প্রমুখ।

পরে ৪, ৫ ও ৬নং ওয়ার্ড যুবদলের কমিটি ঘোষণা করা হয়। এসময় মো. আক্কাস মোল্লাকে সভাপতি এবং মো. পারভেজ প্রধানকে সাধারণ সম্পাদক করে ৪নং ওয়ার্ড যুবদলের কমিটি ঘোষণা করা হয়। ৫নং ওয়ার্ড যুবদলের কমিটিতে খোকন দেওয়ানজীকে সভাপতি, জুয়েল পাটোয়ারীকে সাধারণ সম্পাদক এবং রাজন প্রধানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এছাড়া ৬নং ওয়ার্ডে আলাউদ্দিন ফকিরকে সভাপতি, সুমন মোল্লাকে সাধারণ সম্পাদক এবং ইউসুফ প্রধানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।