বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে প্রয়াত সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর স্মরণে মিলাদ মাহফিল

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৫:৫৬ পিএম
শাহরাস্তিতে প্রয়াত সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর স্মরণে মিলাদ মাহফিল

শাহরাস্তিতে সাংবাদিক নেতা ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক  সভাপতি এবং চাঁদপুর দর্পণ এর প্রতিষ্ঠাতা মরহুম ইকরাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী  স্মরণে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  (০৯ আগস্ট) বিকেলে  পৌর শহরের মেহের কালীবাড়ি বাজারস্থ জামে মসজিদে এক  দোয়া মিলাদ মাহফিল শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন উক্ত মসজিদের পেশ ইমাম খতিব মাওলানা মোহাম্মদ শাহজাহান ।

ওই সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বাজারের ব্যবসায়ী ও  গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান ভুঁইয়া  সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দসহ প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার অফিস প্রধান  মো. মাসুদ রানা  দোয়া ও মাগফেরাত কামনা করেন।

পরে ওইদিন সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর বর্ণাঢ্যময় জীবন ও দৈনিক চাঁদপুর দর্পণ এর প্রতিষ্ঠাকাল থেকে পত্রিকাটির চাঁদপুরের আপামর মানুষের কল্যাণে তথা চাঁদপুরে উন্নয়নে ভূমিকা শীর্ষক বিষয়ে আলোচনা শেষে  মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আবারো বিশেষ দোয়া করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital