বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে ভানুরপাড় প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের পরিচিতি ও বৃক্ষ রোপণ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ১০:৫৩ এম
মতলব দক্ষিণে ভানুরপাড় প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের পরিচিতি ও বৃক্ষ রোপণ উদ্বোধন
মতলব দক্ষিণ উপজেলার ভানুরপাড় প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের পরিচিতি সভা ও বৃক্ষ রোপণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) বিকেলে ভানুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য মো. হাবিবুল্লাহ হবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদার। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাদা-কালো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. সোহেল সরকার।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সফিউল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, শেখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল করিম সেলিম, নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, মিয়াজী ফাউন্ডেশনের প্রতিনিধি মো. জসিম উদ্দিন মিয়াজী, পাটোয়ারী ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন পাটোয়ারী, হিউম্যানিটিজ অর্গানাইজেশনের সভাপতি ফরহাদ আহমেদ আলী, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, আমরা মতলবের জনগণের প্রতিষ্ঠাতা মো. জিসান, সারা ফাউন্ডেশনের সভাপতি মো. আমিরুল ইসলাম রাসেল প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সভাপতি মো. আল আমিন প্রধান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital