শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ১১:৩৪ পিএম
কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার কলেজ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর মজুমদার জয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো. আবুল খায়েরের পরিচালনায় বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,কলেজের সহকারী অধ্যাপক ফজলুল হক,বিল্লাল হোসেন মোল্লা,জসিম উদ্দিন মোল্লা,সাবেক সহকারী অধ্যাপক ফানা উল্যাহ,ইউপি সদস্য শাহজালাল মিয়া,শিক্ষক সিহাদ হোসেন,কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সৌরভ প্রমূখ।

অনুষ্ঠানের শেষে এইচএসসি শিক্ষার্থীদের বিশেষ সফলতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পালাখাল বাজার কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম মাওলানা মো. মোস্তফাজিুর রহমান।

এসময় কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital