বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভালো ফলাফল অর্জন করে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : অ্যাড. হেলাল উদ্দিন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ১১:৪৫ পিএম
ভালো ফলাফল অর্জন করে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : অ্যাড. হেলাল উদ্দিন

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী চাপাতলি লতিফিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ২০২৩ সালের আলিম পরীক্ষার্থীদের দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক-নিদের্শনামূলক বক্তব্য রাখেন, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাড.হেলাল উদ্দিন।

এসময় তিনি বলেন,অভিষ্ট লক্ষ অর্জনের জন্য সকল শিক্ষার্থীদের পরিকল্পনা অনুযায়ী পড়ালেখা করতে হবে। নিজেদেরকে আগামী দিনের কর্নধার হিসেবে গড়ে তুলতে নিয়মিত পাঠ অভ্যাসের মাধ্যমে চেষ্টা করতে হবে। আলিম পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পরিবারের সম্মান বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানের সুক্ষাতি ধরে রাখতে গুনগত শিক্ষার বিকল্প নেই।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাও.মনিরুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক মাও.ছিদ্দিক আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো.আমির হোসেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মো.সোহেল প্রধানিয়া,সাবেক অধ্যক্ষ মাও.মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক নুরে আলম,প্রভাষক এটিএম আফজাল প্রমূখ।

Model Hospital

এসময় কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম এমরান হোসাইন,উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো.সোহাগ উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম রতনসহ মাদ্রাসার গভর্নিং বডির সদস্য,শিক্ষক,শিক্ষার্থী ও ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১৫ আগষ্ট ১৯৭৫ সালে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন,মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও.মোহাম্মদ আলী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।