বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে শোক দিবস উপলক্ষে চক্ষু রোগীকে চিকিৎসা সেবা

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৯:৫৩ পিএম
ফরিদগঞ্জে শোক দিবস উপলক্ষে চক্ষু রোগীকে চিকিৎসা সেবা

জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দরিদ্র তিন শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

১৬ আগস্ট বুধবার চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপতালের পরিচালনায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. জাহিদুল ইসলাম রোমান বলেন, জাাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করেছি। যাতে করে অসহায় ও খেটে খাওয়া মানুষগুলোর চোখের বিভিন্ন জটিলতায় আক্রান্তরা এখান থেকে সেবা গ্রহণ করতে পারে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমুন নেছা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা: সাখাওয়াতসহ চিকিৎসক বৃন্দ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital