বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কচুয়ায় কৃষকদের বিশ্রামাগার করে প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান আখতার হোসাইন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৯:৪৩ পিএম
কচুয়ায় কৃষকদের বিশ্রামাগার করে প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান আখতার হোসাইন

কৃষক-শ্রমিকদের বিশ্রামের কথা চিন্তা করে কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের জলাতেতৈয়া,দোয়াটি,ঘাগড়া,রাজাপুরের কৃষক ও দিনমজুরদের জন্য বিশ্রামাগার নির্মাণ ও সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপন করে সকলের প্রশংসা কুড়িয়েছেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আখতার হোসাইন। এ বিশ্রামাগার থেকে জলাতেতৈয়া ও আশেপাশে গ্রামের প্রায় ২ হাজার কৃষক ও দিনমজুর পরিবার সুবিধা পাচ্ছেন।

স্থানীয়রা জানান,কৃষকরা মাঠের মাঝখানে কৃষি কাজ করে প্রচন্ড রোদে চরম দুর্ভোগ্য পড়তে হয়। এই বিলের মাঝখানে নেই কোন বাড়িঘর, প্রতিনিয়ত দেখা যায় প্রচন্ড রোদে ও গরমে পানির তৃষ্ণনায় কৃষকরা বিপাকে পড়ে থাকে । কৃষক বাঁচলে’ বাজবে দেশ, এই প্রতিপাদ্য কে মূল্যায়ন করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে গড়ে তুলেন বিশ্রামগার ও সুপেয় পানির নলকূপ। বর্তমানে কৃষকরা স্বাস্থ্য সংরক্ষণ করা জন্য বিশ্রামাগার খাবার খেতে পারেন, পাশাপাশি গভীর নলকূপ স্থাপন করে পানির তৃষ্ণা মেটাতে পারে।

ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন জানান,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বর্তমানে কৃষি খাতে ভর্তুকি, প্রাকৃতিক দুর্যোগে প্রণোদনা, কৃষিঋণ, বিনামূল্যে এবং ভর্তুকি মূল্যে উচ্চ ফলন শীল বীজ সরবরাহ ও সারসহ কৃষি উপকরণে উন্নয়ন সহায়তা প্রদান ইত্যাদির প্রচলন থাকলেও কৃষক যখন মাঠে কাজ করবেন তখন তার স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা তথা মানসিক প্রশান্তির জন্য কোনো অবকাঠামোগত সুবিধা নেই। ফলে কৃষককে মাঠে-ঘাটের নোংরা কাদামাটির ওপর বসেই খাবার খেতে হয়। কাছাকাছি কোনো নিরাপদ পানির উৎস না থাকায় মাঠ বা ডোবার পানি খেতে হয়। । ফলে কৃষক শ্রমিকদের স্বাস্থ্যহানিসহ কর্মক্ষমতা কমে যায়। সাধারণ কৃষক শ্রমিকদের কথা চিন্তা করে জলাতেতৈয়া ও আশেপাশে গ্রামের ফসলি মাঠের মাঝখানে বিশ্রামাগার নির্মাণ করা ও পাশাপাশি পানির তৃষ্ণা মেটাতে নিরাপদ পানির জন্য গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। বিশ্রামাগারে এখন প্রান্তিক পর্যায়ে গ্রামের কৃষক ও দিন মজুররা কাজের ফাঁকে তাদের খাওয়া-দাওয়া করতে পারেন ও বিশ্রাম নিতে পারেন।

বিশ্রামাগারের উপকারভোগী তেতৈয়া গ্রামের কয়েকজন কৃষক জানান,শতশত একর জমি এ মাঠে রয়েছে। এ জমিতে আগে আমরা যখন কাজ করতে যেতাম তখন রোদ-বৃষ্টি মাথায় নিয়ে কাজ করতে হতো। অনেক কৃষক শ্রমিকদের দেখতাম জমির আইলে বসে অনেকটা কাদামাখা হাতে রোদের ভেতরে খাবার খেতে। খাবার জন্য যে সামান্য পানিটুকু নিতেন তা থেকে অল্প একটু পানি দিয়েই তাদের হাত ধোয়ার কাজ সারতে হতো. কিন্তু এখন তারা বিশ্রামাগারে এসে নলকূপের পানি ব্যবহার করতে পারছেন। সুন্দরভাবে হাতমুখ পরিষ্কার করে ফ্রেশ হয়ে খাবার খেতে এবং বিশ্রাম নিতে পারেন। আমাদের ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, এই মহৎ উদ্যোগ নেয়ার জন্য।

Model Hospital

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ